Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফ্যাক্ট চেক »নিউজ উইক ম্যাগাজিনের… নিউজ উইক ম্যাগাজিনের বিচারে বিশ্বের সেরা হাসপাতাল কলকাতার এস.এস.কে.এম? বুম দেখে নিউজ উইক ২০২২ বিশ্ব সেরা হাসপাতাল, ভারত তালিকায় প্রথমে রয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সয়েন্সেস। skbadiruddinBy – Sk Badiruddin 7 April 2022 4:56 PM ADVERTISEMENT শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল বা এসএসকেএম (SSKM) হাসপাতালকে (Hospital) মার্কিন ম্যাগাজিন নিউজ উইক (News Week) তাদের বিচারে বিশ্বের সেরা (ওয়ার্ল্ড’s Best Hospital) হাসপাতাল তকমা দিয়েছে, এই ভুয়ো দাবি সহ গ্রাফিক পোস্ট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বুম যাচাই করে দেখে ভাইরাল দাবি বিভ্রান্তিকর। ভারতের তালিকায় এসএসকেএম বা ইনস্টিটিউট অফ পোস্ট-গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা বা পিজি হাসপাতালের নাম রয়েছে ৪৮ নম্বরে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, “আমেরিকান নিউজ উইক ম্যাগাজিনের বিচারে বিশ্বের সেরা হাসপাতাল এস.এস.কে.এম। ধন্যবাদ দিদি।” ফেসবুকে গ্রাফিক পোস্টটি শেয়ার করে ক্যপশন লেখা হয়েছে, “বিশ্বসেরার স্বীকৃতি পেল বাংলার এস.এস.কে.এম হাসপাতাল।” ফেসবুক পোস্টটি দেখুন এখানে। আরও পড়ুন: আপ গুজরাত সমাবেশ গড়ল বিশ্ব রেকর্ড? নিউ ইয়র্ক টাইমস বলেনি তথ্য যাচাই বুম বিষয়টি নিয়ে তথ্য-যাচাই করতে গিয়ে নিউজ উইকেরওয়েবসাইটে কিওয়ার্ড সার্চ করে দুটি তালিকা খুঁজে পায়। নিউজ উইকের প্রথম তালিকা হল ২০২২ সালে বিশ্বের সেরা হাসপাতাল। এই তালিকায় সবার প্রথমে রয়েছে মার্কিন মুলুকের তিনি চিকিৎসা প্রতিষ্ঠানের নাম। সেগুলি হল—রচেস্টারের মায়ো ক্লিনিক, ক্লিভল্যান্ডের ক্লিভল্যান্ড ক্লিনিক ও বস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল। এই তালিকায় ভারতীয় হাসপাতাল রয়েছে তিনটি। সেগুলি হল—দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সয়েন্সেস (এআইএমএস), গুরুগ্রামের মেদান্তা দি মেডিসিটি, এবং চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল। হাসপাতাল গুলির নিউজ উইক তালিকায় ক্রম হল যথাক্রমে, ১০৯, ১৩২ ও ১৫১। নিউজ উইক আরও একটি তালিকা প্রস্তুত করেছে যার নাম, ২০২২ বিশ্বের সেরা হাসপাতাল ভারতের ক্ষেত্রে। এই তালিকায় প্রথম তিনে নাম রয়েছে, উপরে উল্লেখ করা তিন হাসপাতালেরই। চতুর্থ স্থানে রয়েছে ভেলোরের দ্য খ্রিস্টান মেডিকেল কলেজ। ২০২২ বিশ্বের সেরা হাসপাতাল ভারতের ক্ষেত্রে নাম রয়েছে কলকাতার তিন হাসপাতালের। আমরি হাসপাতাল কলকাতা, রুবি জেনারেল হাসপাতাল কলকাতা, ও কলকাতা ইনস্টিটিউট অফ পোস্ট-গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ তথা পিজি হাসপাতালের। এই সমীক্ষায় নজর দেওয়া হয়েছে ২৭ টি দেশের হাসপাতালগুলি ২ বছর ধরে কোভিড-১৯ অতিমারির সময়ে চিকিৎসা ব্যবস্থায় কতটা কার্যকরি ভূমিকা পালন করেছে। এই হাসপাতালের তালিকায় বেসরকারি ও সরকার পরিচালিত হাসপাতালের জন্য আলাদা তালিকা তৈরি করা হয়নি। কলকাতার পিজি হাসপাতাল এরাজ্যের প্রাচীন ও সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলি মধ্য অন্যতম। আরও পড়ুন: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ প্রয়াত? দিনভর ছড়াল ভুয়ো খবর Updated On: 7 April 2022 5:21 PM Claim : আমেরিকান নিউজ উইক ম্যাগাজিনের বিচারে বিশ্বের সেরা হাসপাতাল কলকাতার এস.এস.কে.এম Claimed By : Facebook Post Fact Check : False NewsWeek Hospital SSKM Kolkata Fake News Fact Check (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় Next Story বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি বীরভূম জেলা পুলিশ ফেসবুক পোস্টে জানায় ছবিটি ৪ ফেব্রুয়ারি ২০২০ অনুব্রত মণ্ডলের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন তোলা হয়েছিল। srijitofficialBy – Srijit Das 28 March 2022 6:36 PM ADVERTISEMENT ২০২০ সালের জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে রামপুুরহাট হত্যাকাণ্ডের (Rampurhat Killing Case) তদন্ত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বীরভূম জেলা পুলিশ ফেসবুক পোস্টে জানায় বীরভূম জেলাশাসক (বা জেলা সমাহর্তা) ও পুলিশ সুপারের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবিটি ৪ ফেব্রুয়ারি ২০২০ তাঁর স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন তোলা হয়। ২১ মার্চ সন্ধ্যের সময় জেলা পঞ্চায়েতের এক উপপ্রধান ভাদু শেখ বগটুই গ্রামে দুস্কৃতকারীদের বোমার আঘাতে নিহত হন। ওই রাতেই একাধিক বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ফলে তিন মহিলা ও দুজন শিশু সহ ৮ জনের মৃত্যু হয়। হাসতাপাতালে চিকিৎসাধীন আরেক আহতের অবস্থা সঙ্কটজনক, ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করলেও শুক্রবার কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। বগটুই ঘটনার পর রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিকের পাশাপাশি শহরের এসডিপিও সায়ন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। এই গণহত্যার ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে ২২ জন ব্যক্তিকে। ভাইরাল ছবিটি এই প্রেক্ষিতেই শেয়ার করা হচ্ছে। ভাইরাল ছবিটিতে অনুব্রত মণ্ডলের কার্যালয়ে তাঁর সামনে বসে থাকতে দেখা যায় এক মহিলা ও পুলিশের খাঁকি পোশাকে থাকা এক ব্যক্তিকে। ছবিতে অন্যদের সাদা পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “বীরভূম জেলার ডিএম এবং এস পি কে পার্টি অফিসে ডেকে কেষ্টার জিজ্ঞাসাবাদ ও পরামর্শ!! পশ্চিমবঙ্গে সিবিআই কেন!! সরকার না চাইলে কোনো ভাবেই সম্ভব নয় রামপুর হাটের গণহত্যার ঘটনার সত্য উদ্ঘাটন করা!!” ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আরও পড়ুন: ওড়িশার পুরনো ভিডিও ছড়াল বীরভূমের বগটুইয়ে হিংসার দৃশ্য বলে তথ্য যাচাই বুম ছবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করে কারণ কয়েকজন ছবিটিতে শীতের পোশাক পরে রয়েছেন। ২০২২ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তাপমাত্রা সোয়েটার পরার উপোযোগী নয়। বুম রিভার্স সার্চ করে ভাইরাল হওয়া ছবির গ্রাফিক সহ একটি টুইট খুঁজে পায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর টুইটার অ্যাকাউন্টে। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি টুইট করা ওই গ্রাফিকে লেখা হয়, “বীরভূমের জেলা শাসক ও পুলিশ সুপার শাসকদল তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির। মেরুদন্ডটা বিক্রি করে কি পেলেন? চাকরিটা ছাড়ুন নূন্যতম লজ্জা থাকলে।” বুম রিভার্স সার্চ করে একই ছবি ঘিরে বীরভূম জেলা পুলিশের ফেসবুক পেজে ৬ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট হওয়া একটি প্রত্যুত্তর লক্ষ্য করে। ওই প্রত্যুত্তরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর টুইটটির স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, “গত ০৪/০২/২০২০ তারিখে SRDA চেয়ারম্যান শ্রী অনুব্রত মন্ডল এর বাড়িতে উনার স্ত্রী শ্রীমতী ছবি রানী মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য অতিথি এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন। উনাদের সুরক্ষার্থে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যার তদারকিতে উপস্থিত ছিলেন মাননীয় জেলা সমাহর্তা (বা জেলাশাসক) এবং পুলিশ সুপার, বীরভূম। এই অনুষ্ঠানের কিছু ছবি নিচের লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে ওই ছবিগুলির থেকে একটি ছবিকে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট/শেয়ার করে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। একটি শ্রাদ্ধানুষ্ঠান কে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ছবিটিকে যেভাবে অপব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক এবং অমানবিক।” বুম লক্ষ্য করে বীরভূম জেলা পুলিশের ওই পোস্টে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস লেখা ওই অ্যাকাউন্টের ইউজার নেম “anubratamondal.tmc”। ওই অ্যাকাউন্ট থেকে ৪ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট করে লেখা হয়, “বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী স্বর্গীয়া ছবি রানী মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান ।” অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি রানি মণ্ডল প্রয়াত হন ২০২০ সালের জানুয়ারি মাসে। ওই বছরের ফেব্রুয়ারি মাসে শ্রাদ্ধনুষ্ঠানের দিন তোলা ওই ছবিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য তৃণমূল নেতা-মন্ত্রীদের উপস্থিতি দেখা যায়। একই সঙ্গে পারলৌকিক ক্রিয়ার ছবিও পোস্ট করা হয়েছে ওই দিনই। বুম নিশ্চিত হয়েছে ভাইরাল ছবিটি দলীয় কার্যালয় নয় অনুব্রত মণ্ডলের বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস ঘর। ভাইরাল ছবি ও ৪ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট করা ছবির অন্দরমহলের সজ্জা একই। বুম নিশ্চিত হয়েছে ছবিটি পুরনো। তবে শ্রাদ্ধানুষ্ঠানের দিনই তোলা হয়েছিল কিনা বুম স্বাধীনভাবে যাচাই করেনি। আরও পড়ুন: লস এঞ্জেলসের সড়কের সম্পাদিত ছবি ভুয়ো দাবিতে ছড়াল চিনের যানজট বলে Updated On: 28 March 2022 7:11 PM Claim : ছবি দেখায় রামপুরহাট গণহত্যার পর বীরভূম জেলার ডিএম ও এসপিকে দলীয় অফিসে ডেকে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কথা বলছে Claimed By : Social Media Users Fact Check : False Fact Check Fake News Anubrata Mondal Birbhum Viral Photo Old Photo Bagtui TMC (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 নারীবিদ্বেষী মন্তব্য সহ ছড়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পাদিত ছবি 20 Hrs ago নির্বাচনের প্রাক্কালে বাবুল সুপ্রিয়ের বিজেপি পর্বের পুরনো ভিডিও ছড়াল 23 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 তৃণমূল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে? ফিরহাদ হাকিমের ভিডিও ছাঁটাই করা 3 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 তামিলনাডুতে তৈরি বিশ্বের ক্ষুদ্রতম উপগ্রহ পাঠাল নাসা, মিডিয়া কি নীরব? 31 March 2022 মহিলাকে দর্জির অশালীন স্পর্শের নাট্যরূপের দৃশ্য ছড়াল ধর্মীয় রঙে 3 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire

You must be logged in to post a comment.