Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফ্যাক্ট চেক »বিহারের… বিহারের পরীক্ষাকেন্দ্রে গণ-টুকলির পুরনো ছবি গুজরাতের ঘটনা বলে ছড়াল বুম দেখে ভাইরাল ছবিটি বিহারের বৈশালী জেলার যা ২০১৫ সালে আন্তর্জাতিক গণমাধ্যমে সাড়া ফেলে। By – BOOM FACT Check Team 15 April 2022 4:52 PM ADVERTISEMENT বিহারে (Bihar) ছাত্রদের পরীক্ষায় টুকতে সাহায্য করতে বেশ কিছু লোক দেওয়াল বেয়ে উঠছে, পুরনো এমন একটি ছবি ভাইরাল করে দাবি করা হচ্ছে যে, এটি গুজরাতের (Gujarat) শিক্ষাব্যবস্থার বর্তমান চিত্র। বুম দেখে ছবিটি ২০১৫ সালে বিহারের বৈশালী জেলার ছবি, যাতে দেখা যাচ্ছে, একটি সরকারি স্কুলে পরীক্ষার্থীদের টোকার চিরকুট সরবরাহ করতে লোকেরা স্কুলের প্লাস্টার-করা দেওয়াল বেয়ে ওঠা-নামা করছে। ছবিতে একটি চারতলা স্কুলবাড়ি দেখা যাচ্ছে, যার প্রতিটি জানলার সঙ্গে সেঁটে রয়েছেন পরীক্ষার্থীদের পুরিয়া সরবরাহ করতে ব্যস্ত লোকজন। ছবিটি টুইট করেছিলেন ডক্টর ভরত কানাবার, পরে যেটি তিনি মুছেও দেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটটি উদ্ধৃত করে এমন ক্যাপশন দিয়েছেন যেন এটি গুজরাতের ঘটনার ছবি। অথচ ডক্টর কানাবরের টুইটে কখনওই গুজরাতের কথা উল্লেখ করা হয়নি। তাঁর টুইটটির অনুবাদ করলে এ রকম দাঁড়ায়, “২০০ বিশ্ববিদ্যালয় এবং ৪০ হাজার কলেজের এই দেশটিতে শিক্ষা এখন পণ্য বিশেষ. যার ক্রেতা ও বিক্রেতারা উভয়েই লজ্জাহীন!” কেজরিওয়াল কানাবারের টুইটটি যে হিন্দি ক্যাপশন দিয়ে উদ্ধৃত করেছেন, সেটির অনুবাদ হল, “গুজরাতের ভেঙে পড়া শিক্ষা-ব্যবস্থা নিয়ে বিজেপির লোকেরাও প্রশ্ন তুলছে। দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে গুজরাটে সুশিক্ষার দাবি ক্রমশ জোরদার হচ্ছে। দীর্ঘ ২৭ বছরের শাসনেও বিজেপি এই রাজ্যে সুশিক্ষার প্রবর্তন করতে পারেনি। আম আদমি পার্টির সরকার দিল্লির মতোই গুজরাতেও সকলকে সঙ্গে নিয়ে চলে সুশিক্ষা প্রচলন করবে।” भाजपा के लोग भी गुजरात की चरमराती शिक्षा पर प्रश्न उठा रहे। पार्टी लाइन से ऊपर उठकर गुजरात में अच्छी शिक्षा के लिए आवाज़ उठने लगी है। 27 साल में भाजपा अच्छी शिक्षा नहीं दे पायी। गुजरात के लोगों और सभी पार्टियों को साथ लेकर “आप” सरकार गुजरात में भी दिल्ली की तरह अच्छी शिक्षा देगी https://t.co/v9G4OhKcbh — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 10, 2022 ইতিমধ্যে কেজরিওয়ালের করা টুইটটির স্ক্রিনশট ফেসবুকেও ভাইরাল হয়েছে, যাতে দৃশ্যটিকে বিহারের পরিবর্তে গুজরাতের বলে চালানো হয়েছে। এই ধরনের আরও পোস্ট দেখতে এখানে, এখানে, এখানে এবং এখানে ক্লিক করুন। আরও পড়ুন: গণেশ উৎসবের পুরনো ভিডিও ছড়াল মুম্বইয়ে রাম নবমীর শোভাযাত্রা বলে তথ্য যাচাই বুম দেখে ডক্টর ভরত কানাবার ভাইরাল হওয়া ছবি সহ তাঁর টুইটটি মুছে দিয়েছেন। অন্য একটি টুইটে ডক্টর কানাবার লিখেছেন, “আমার টুইটের ছবিটা বিহারের। মূল প্রশ্ন এখানে শিক্ষাক্ষেত্রে খারাপ লোকেদের অনুপ্রবেশ নিয়ে। কংগ্রেস ও আম আদমি পার্টির লোকেরা যেন এ নিয়ে বেশি হই-হল্লা না করে। আমি গত ৩৫ বছর ধরে বিজেপির সক্রিয় কর্মী, তাই বিজেপির জাতীয়তাবাদী মতাদর্শ আমার রক্তে-শিরায় মিশে রয়েছে। তাই আমি ঘুম ভেঙে উঠলেও যদি কেউ আমায় প্রশ্ন করে, তবুও আমার আনুগত্য সর্বদাই ‘কমল’-এর ক-এর প্রতিই থাকবে।” এই সূত্র অনুসরণ করে আমরা ভাইরাল হওয়া ছবিটির খোঁজ লাগাই এবং ২০১৫ সালের বেশ কয়েকটি সংবাদ-প্রতিবেদনে ছবিটি প্রকাশিত হতে দেখি। তার মধ্যে ২৩ মার্চ ২০১৫ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছিল, ছবিটি বিহারের বৈশালী জেলার ‘মন্হার’ শহরের একটি স্কুলে তোলা। ছবিতে ক্যাপশন ছিল—’এটি পরীক্ষাকেন্দ্রের বাইরের দেওয়াল বেয়ে লোকেদের টোকাটুকির উপকরণ সরবরাহের ছবি, যা ভাইরাল হলে বিহার সরকারকে টোকাটুকির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বাধ্য করেl’ছবিটি তোলেন ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রশান্ত রবি। প্রতিবেদনে লেখা হয়েছিল—ছবিটি তোলা হয় বৈশালী জেলার ‘মন্হার’ শহরের বিদ্যা নিকেতন স্কুলে ম্যাট্রিক পরীক্ষা চলার সময়। তবে প্রতিবেদনটিতে আগাগোড়াই জায়গাটির নাম ভুল বানানে লেখা হয়—যেখানকার স্কুল, সেই শহরের নাম মহনার (যেটি বিহারের বৈশালী জেলায় অবস্থিত), মন্হার নয়। যখনকার ঘটনা এটি, সেই সময় এই ছবিটি নিয়ে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছিল। ২০ মার্চ, ২০১৫ কানাডা ব্রডকাস্টিং কর্পোরেশন প্রকাশিত একটি প্রতিবেদনে লেখা হয়েছিল, “পূর্ব ভারতে দশম শ্রেণির পরীক্ষায় টোকাটুকি করতে গিয়ে ধরা পড়া শত-শত ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।” আরও পড়ুন: না, জেএনইউ-তে রাম নবমীর সংঘর্ষে আহত আইসা সদস্যাদের আঘাত সাজানো নয় Read in English Claim : এই হল গুজরাতের শিক্ষার অবস্থার দৃশ্য Claimed By : Social Media Users Fact Check : False Fact Check Fake News Aam Aadmi Party Bharatiya Janta Party Gujarat Arvind Kejriwal Viral Photo (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় Next Story বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি বীরভূম জেলা পুলিশ ফেসবুক পোস্টে জানায় ছবিটি ৪ ফেব্রুয়ারি ২০২০ অনুব্রত মণ্ডলের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন তোলা হয়েছিল। srijitofficialBy – Srijit Das 28 March 2022 6:36 PM ADVERTISEMENT ২০২০ সালের জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে রামপুুরহাট হত্যাকাণ্ডের (Rampurhat Killing Case) তদন্ত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বীরভূম জেলা পুলিশ ফেসবুক পোস্টে জানায় বীরভূম জেলাশাসক (বা জেলা সমাহর্তা) ও পুলিশ সুপারের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবিটি ৪ ফেব্রুয়ারি ২০২০ তাঁর স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন তোলা হয়। ২১ মার্চ সন্ধ্যের সময় জেলা পঞ্চায়েতের এক উপপ্রধান ভাদু শেখ বগটুই গ্রামে দুস্কৃতকারীদের বোমার আঘাতে নিহত হন। ওই রাতেই একাধিক বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ফলে তিন মহিলা ও দুজন শিশু সহ ৮ জনের মৃত্যু হয়। হাসতাপাতালে চিকিৎসাধীন আরেক আহতের অবস্থা সঙ্কটজনক, ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করলেও শুক্রবার কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। বগটুই ঘটনার পর রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিকের পাশাপাশি শহরের এসডিপিও সায়ন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। এই গণহত্যার ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে ২২ জন ব্যক্তিকে। ভাইরাল ছবিটি এই প্রেক্ষিতেই শেয়ার করা হচ্ছে। ভাইরাল ছবিটিতে অনুব্রত মণ্ডলের কার্যালয়ে তাঁর সামনে বসে থাকতে দেখা যায় এক মহিলা ও পুলিশের খাঁকি পোশাকে থাকা এক ব্যক্তিকে। ছবিতে অন্যদের সাদা পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “বীরভূম জেলার ডিএম এবং এস পি কে পার্টি অফিসে ডেকে কেষ্টার জিজ্ঞাসাবাদ ও পরামর্শ!! পশ্চিমবঙ্গে সিবিআই কেন!! সরকার না চাইলে কোনো ভাবেই সম্ভব নয় রামপুর হাটের গণহত্যার ঘটনার সত্য উদ্ঘাটন করা!!” ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আরও পড়ুন: ওড়িশার পুরনো ভিডিও ছড়াল বীরভূমের বগটুইয়ে হিংসার দৃশ্য বলে তথ্য যাচাই বুম ছবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করে কারণ কয়েকজন ছবিটিতে শীতের পোশাক পরে রয়েছেন। ২০২২ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তাপমাত্রা সোয়েটার পরার উপোযোগী নয়। বুম রিভার্স সার্চ করে ভাইরাল হওয়া ছবির গ্রাফিক সহ একটি টুইট খুঁজে পায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর টুইটার অ্যাকাউন্টে। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি টুইট করা ওই গ্রাফিকে লেখা হয়, “বীরভূমের জেলা শাসক ও পুলিশ সুপার শাসকদল তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির। মেরুদন্ডটা বিক্রি করে কি পেলেন? চাকরিটা ছাড়ুন নূন্যতম লজ্জা থাকলে।” If the #IAS & #IPS officers are habituated to attend the @AITCofficial leaders in a district in #WB, can the administration claim neutrality? Can @MamataOfficial response? Spines lost! pic.twitter.com/YqeDd92ZtS — Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) February 6, 2020 বুম রিভার্স সার্চ করে একই ছবি ঘিরে বীরভূম জেলা পুলিশের ফেসবুক পেজে ৬ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট হওয়া একটি প্রত্যুত্তর লক্ষ্য করে। ওই প্রত্যুত্তরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর টুইটটির স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, “গত ০৪/০২/২০২০ তারিখে SRDA চেয়ারম্যান শ্রী অনুব্রত মন্ডল এর বাড়িতে উনার স্ত্রী শ্রীমতী ছবি রানী মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য অতিথি এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন। উনাদের সুরক্ষার্থে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যার তদারকিতে উপস্থিত ছিলেন মাননীয় জেলা সমাহর্তা (বা জেলাশাসক) এবং পুলিশ সুপার, বীরভূম। এই অনুষ্ঠানের কিছু ছবি নিচের লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে ওই ছবিগুলির থেকে একটি ছবিকে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট/শেয়ার করে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। একটি শ্রাদ্ধানুষ্ঠান কে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ছবিটিকে যেভাবে অপব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক এবং অমানবিক।” বুম লক্ষ্য করে বীরভূম জেলা পুলিশের ওই পোস্টে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস লেখা ওই অ্যাকাউন্টের ইউজার নেম “anubratamondal.tmc”। ওই অ্যাকাউন্ট থেকে ৪ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট করে লেখা হয়, “বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী স্বর্গীয়া ছবি রানী মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান ।” অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি রানি মণ্ডল প্রয়াত হন ২০২০ সালের জানুয়ারি মাসে। ওই বছরের ফেব্রুয়ারি মাসে শ্রাদ্ধনুষ্ঠানের দিন তোলা ওই ছবিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য তৃণমূল নেতা-মন্ত্রীদের উপস্থিতি দেখা যায়। একই সঙ্গে পারলৌকিক ক্রিয়ার ছবিও পোস্ট করা হয়েছে ওই দিনই। বুম নিশ্চিত হয়েছে ভাইরাল ছবিটি দলীয় কার্যালয় নয় অনুব্রত মণ্ডলের বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস ঘর। ভাইরাল ছবি ও ৪ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট করা ছবির অন্দরমহলের সজ্জা একই। বুম নিশ্চিত হয়েছে ছবিটি পুরনো। তবে শ্রাদ্ধানুষ্ঠানের দিনই তোলা হয়েছিল কিনা বুম স্বাধীনভাবে যাচাই করেনি। আরও পড়ুন: লস এঞ্জেলসের সড়কের সম্পাদিত ছবি ভুয়ো দাবিতে ছড়াল চিনের যানজট বলে Updated On: 28 March 2022 7:11 PM Claim : ছবি দেখায় রামপুরহাট গণহত্যার পর বীরভূম জেলার ডিএম ও এসপিকে দলীয় অফিসে ডেকে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কথা বলছে Claimed By : Social Media Users Fact Check : False Fact Check Fake News Anubrata Mondal Birbhum Viral Photo Old Photo Bagtui TMC (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? 17 Hrs ago সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম 18 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মির্জাপুরের দুই মুসলিম পরিবারের বচসার ভিডিও 10 April 2022 তেলেঙ্গানায় তোলা হুমকি ভিডিও ছড়াল রাজস্থানের করৌলির ঘটনা বলে 11 April 2022 নির্বাচনের প্রাক্কালে বাবুল সুপ্রিয়ের বিজেপি পর্বের পুরনো ভিডিও ছড়াল 8 April 2022 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire