Boom bengal news


Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম  »ফ্যাক্ট চেক »পুরনো ভিডিও ছড়িয়ে… পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল বুম দেখে ভিডিওটি ২০২১ সাল থেকেই অনলাইনে রয়েছে এবং ত্রিপুরার কোনও সাম্প্রতিক ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই। srijitofficialBy – Srijit Das 18 April 2022 5:18 PM ADVERTISEMENT একটি শোভাযাত্রা ছেকে উস্কানিমূলক মুসলিম-বিরোধী (anti-Muslims) স্লোগান (Slogans) উঠছে, এমন একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার (Tripura) এক সাম্প্রতিক ঘটনা। বুম দেখে ভিডিওটি ২০২১ সালের অক্টোবর মাসের, যখন ওই রাজ্যে ব্যাপক হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছিল। ভিডিওটির হিন্দি ক্যাপশনে লেখা হয়েছে, “ত্রিপুরায় হিন্দুদের ক্রোধ বিস্ফোরিত হয়েছে। যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন, তাদের দেওয়া স্লোগানগুলো মন দিয়ে শুনুন— মেহবুব তোর বাপের নাম, জয়শ্রীরাম, জয়শ্রীরাম!” (মূল হিন্দিতে ক্যাপশন: त्रिपुरा में हिन्दुओं का गुस्सा फूटा उतर गए सड़क पर हिन्दुओ के भीड़ का सैलाब देखिये और उनके नारे ध्यान स सुनिए महबूब तेरे बाप नाम का :- जय श्री राम , जय श्री राम) পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। এই পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আরও পড়ুন: না, আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা জয়পুরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেননি তথ্য যাচাই বুম এই ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ‘ত্রিপুরামে মোল্লাগিরি নহি চলেগা নহি চলেগা’ এই স্লোগানের সূত্র অনুসরণ করে অনুসন্ধান চালিয়ে দেখেছে, ‘দ্য ওয়্যার’ গণমাধ্যমের একটি টুইটে ওই ভিডিওটির একটি স্ক্রিনশট প্রকাশিত হয় ২০২১ সালের ২৮ অক্টোবর। A mosque was vandalised and shops and houses were attacked in #Tripura during a rally on Tuesday. In a viral video showing the vandalism, people who were part of the rally could be heard chanting “Tripura me Mullagiri nahi chalega, nahi chalega”.https://t.co/IOzBGoXPJN — The Wire (@thewire_in) October 28, 2021 ২৮ অক্টোবর, ২০২১ দ্য ওয়্যার-এ প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়, ‘সোশাল মিডিয়ায় গুণ্ডামির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে মিছিল থেকে তাণ্ডবকারীদের স্লোগান শোনা যাচ্ছে— “ত্রিপুরামে মোল্লাগিরি নহি চলেগা, নহি চলেগা” এবং “ও মহম্মদ তেরা বাপ, হরে কৃষ্ণ হরে রাম”। ২৬ অক্টোবর প্রকাশিত অন্য একটি টুইটেও আমরা ওই ভিডিওটি দেখতে পাই। সাংবাদিক মীর ফয়জল এই ভিডিওটি টুইট করে লেখেন, “আজ ক্রিপুরায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর একটি মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, ত্রিপুরামে মোল্লাগিরি নহি চলেগা, নহি চলেগা’ এবং ‘ও মহম্মদ তেরা বাপ, হরে কৃষ্ণ হরে রাম’l গত এক সপ্তাহ ধরে অন্তত ডজন খানেক মসজিদ এবং বহু মুসলিমের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে।” Atleast 12 Mosques and dozens of Muslims houses are targetted since a week. #IslamophobiaInIndia — Meer Faisal (@meerfaisal01) October 26, 2021 টুইটটি দেখতে ক্লিক করুন এখানে। ‘দ্য ওয়্যার’ গণমাধ্যমকে এক পদস্থ পুলিশ আধিকারিক জানান, “আমরা ভিডিওটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিl কিছু মুসলিমও বিশ্ব হিন্দু পরিষদের অজানা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন। ওই কর্মীরা মিছিল চলা কালে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলl আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং ভিডিওর দৃশ্য সংগ্রহ করার চেষ্টা করছি।” এ ছাড়াও আমরা ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসা বিষয়ে খোঁজখবর করে দেখেছি, কোনও সাম্প্রতিক গোলমালের প্রতিবেদন কোথাও প্রকাশিত হয়নি। আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রী কি দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন? Updated On: 18 April 2022 5:57 PM Read in English Claim :   ভিডিওর দাবি ত্রিপুরায় মুসলিম বিরোধী মিছিল Claimed By :  Facebook Post & Twitter User Fact Check :  Misleading Tripura Fake News Fact Check Old Video Tripura Violence  (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্‍অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 পুলিশের আক্রান্ত হওয়ার পুরনো ছবি দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষ বলে ছড়াল 22 Hrs ago না, ওয়েইসি সমর্থকরা জয়পুরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেননি 17 April 2022 ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মির্জাপুরের দুই মুসলিম পরিবারের বচসার ভিডিও 10 April 2022 না, জেএনইউ-তে রাম নবমীর সংঘর্ষে আহত আইসা সদস্যাদের আঘাত সাজানো নয় 12 April 2022 রাষ্ট্রপতি কোবিন্দ কন্যার ভূমি কর্মে বহাল হালের ঘটনা নয় 13 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started