Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফ্যাক্ট চেক »ভুয়ো দাবি: ভারতের… ভুয়ো দাবি: ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো বুম দেখে ২০০৮ সাল থেকে জাতীয় সঙ্গীত সম্পর্কে ভুয়ো দাবিটি ছড়াচ্ছে নেট মাধ্যমে। ইউনেস্কো সেরা ‘জাতীয় সঙ্গীত’ ঘোষণা করেনি। srijitofficialBy – Srijit Das 21 April 2022 11:13 AM ADVERTISEMENT ইউনেস্কো (UNESCO) তথা জাতি সংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ভারতের জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’কে বিশ্বের সেরা জাতীয় সংগীতের (National Anthem) তকমা দিয়েছে দাবি করে এক গ্রাফিক ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। বুম যাচাই করে দেখে ভারতের জাতীয় সঙ্গীতকে ইউনেস্কো বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করেছে ভাইরাল এই দাবিটি ভুয়ো। ২০০৮ সালে এই বিষয়ে ইউনেস্কোর তরফে জানানো হয় তারা কোনও দেশের জাতীয় সঙ্গীত সম্পর্কেই এরকম কোনও ঘোষণা করেনি। ভাইরাল ওই ছবিতে ভারতীয় ক্রিকেট দলের এক ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, “একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত আমাদের জাতীয় সঙ্গীত ” জন গন মন অধিনায়ক জয় হে”-কে বিশ্বের সবচেয়ে সেরা জাতীয় সঙ্গীত হিসাবে ঘােষণা করলাে UNESCO”। প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে বাংলায় ‘জন-গণ-মন’ গানটি রচনা করেন। এরপর ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করলে ১৯৫০ সালের ২৪ জানুয়ারি দেশের সংবিধান সভায় ‘জন-গণ-মন’র হিন্দি সংস্করণ ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা পায়। নিচে সেই পোস্টকে দেখতে পাওয়া যাবে। পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আরও পড়ুন: ধর্ষণের সাজা ফাঁসি, রাষ্ট্রপতির ভাষণের ভিডিও বিভ্রান্তি সহ ফের ভাইরাল তথ্য যাচাই বুম ভাইরাল এই দাবির সত্যতা জানতে ইন্টারনেটে প্রাসঙ্গিক কিছু শব্দ বসিয়ে কীওয়ার্ড সার্চ করে। কীওয়ার্ড সার্চ করে দেখতে পাওয়া যায় ২০০৮ সাল থেকেই ভুয়ো এই দাবি ছড়াচ্ছে নেট দুনিয়ায়। বিষয়টি নিয়ে আমরা ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন খুঁজে পাই। ইন্ডিয়া টুডের তরফে ভাইরাল এই দাবির সত্যতা বিষয়ে জানতে ইউনেস্কোর কাছে ই-মেইল করা হলে তৎকালীন সংস্থার জনসংযোগ বিভাগের প্রধান সূএ উইলিয়ামস এই দাবি খণ্ডন করেন। উইলিয়ামস বলেন, “আমরা ভারতের বেশ কয়েকটি ব্লগে এই বিষয়টি রিপোর্ট করার বিষয়ে অবহিত, কিন্তু আমরা নিশ্চিত করতে পারি যে ইউনেস্কো ভারত বা কোনো দেশের সঙ্গীত সম্পর্কে এমন কোনো ঘোষণা করেনি।” প্রসঙ্গত উল্লেখ্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘ভারত ভাগ্য বিধাতা’ বাংলায় লেখা কবিতার প্রথম স্তবক স্বাধীনতার পর ১৯৫০ সালের ২৪ জানুয়ারি সংবিধান সভায় জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পায়। আরও পড়ুন: পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল Updated On: 21 April 2022 11:40 AM Claim : ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বের সবচেয়ে সেরা জাতীয় সঙ্গীত হিসাবে ঘােষণা করল ইউনেস্কো Claimed By : Facebook Posts Fact Check : False Fact Check Fake News India National Anthem UNESCO (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল 20 Hrs ago প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 23 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম 15 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল 18 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire