Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম  »ফ্যাক্ট চেক »পুরনো ছবি ছড়িয়ে… পুরনো ছবি ছড়িয়ে মিথ্যে দাবি করৌলি দাঙ্গার শিকার দাঙ্গাকারী নিজেই বুম দেখে দ্বিতীয় ছবিটি ২০১৬ সাল থেকে অনলাইনে রয়েছে, এর সঙ্গে করৌলির সাম্প্রতিক হিংসার কোনও সম্পর্ক নেই। ciaoricshaBy – Archis 20 April 2022 6:02 PM ADVERTISEMENT ভারতীয় জনতা পার্টির (Bharatiya Janata Party) গুজরাত শাখার একজন কর্মকর্তা দু’টি ছবির একটি কোলাজ শেয়ার করেছেন। একটিতে, রাজস্থানের করৌলিতে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার শিকার, এমন এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। অন্যটিতে, ফেজ টুপি পরা এক ব্যক্তিকে পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে। কোলাজটি শেয়ার করার সঙ্গে তিনি এও দাবি করেছেন যে, ও দুই ছবির ব্যক্তি একই। এবং ওই দাঙ্গায় উনি সহিংস ভাবে জড়িত ছিলেন। বুম দেখে দাবিটি মিথ্যে। ফেজ টুপি-পরা এক ব্যক্তির পাথর ছোঁড়ার ছবিটি ২০১৬ থেকে ইন্টারনেটে আছে। এবং সেটির সঙ্গে করৌলিতে সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার কোনও যোগ নেই। গুজরাত বিজেপির কর্মী দীনেশ দেশাই ছবি দু’টি টুইট করেন। সঙ্গে ক্যাপশনে উনি হিন্দিতে লেখেন ‘সচ্চাই’ বা সত্য। যে ব্যক্তি করৌলি দাঙ্গার শিকার, তাঁর ছবির ওপরে লেখা ‘অন ক্যামেরা’ (ক্যামেরার সামনে)।আর ফেজ টুপি পরে যে ব্যক্তিকে পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে, তাঁর ছবির ওপর লেখা ‘অফ ক্যামেরা’ (ক্যামেরার বাইরে)। দেশাইয়ের টুইটের আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন। আরও পড়ুন: ধর্ষণের সাজা ফাঁসি, রাষ্ট্রপতির ভাষণের ভিডিও বিভ্রান্তি সহ ফের ভাইরাল তথ্য যাচাই করৌলি দাঙ্গার ছবিগুলি দেখে বুম। তার মধ্যে ছিল ফেজ টুপি-পরা, কান্নায় ভেঙ্গে পড়া ব্যক্তিটির ছবি, বা কোলাজের প্রথম ছবিটি। চিত্রসাংবাদিক মির ফইজল সেটি তোলেন। আমরা ফইজলের সঙ্গে কথা বলি। উনি আমাদের বলেন ২০২২ সালের ১১ এপ্রিল করৌলিতে ছবিটি তিনি তোলেন। উনি আরও বলেন, ওই ব্যক্তিটির নাম নাজমুদ্দিন। ফ্রিল্যান্স সাংবাদিক সমৃদ্ধি সুকানিয়া’র লেখা করৌলি নিয়ে প্রতিবেদনেও ওই একই ব্যক্তির ছবি ব্যবহার করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সি নাজমুদ্দিন একটি ‘ড্রাই ফ্রুট’ ও মশলার দোকান চালাতেন। রিপোর্টটিতে বলা হয়, দাঙ্গার সময় তাঁর দোকান ভস্মীভূত হয়ে যায়। এরপর আমরা, ফেজটুপি-পরা, পাথর ছুঁড়তে থাকা, লোকটির ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি। এর ফলে, ২০১৬ সালের ৮ জানুয়ারি করা একটি টুইট আমদের সামনে আসে। টুইটটির আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন। টুইটার ব্যবহারকারী @jitsamar14-এর কথা অনুযায়ী, ২০১৬ সালের ৩ জানুযারি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়চকে ঘটা দাঙ্গার ছবি সেটি। আমরা ওই ছবিটির উৎস নিজস্ব উপায়ে নির্ণয় করতে পারিনি। কিন্তু এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে যে, ২০১৬ সাল থেকে সেটি ইন্টারনেটে আছে। এবং তার ফলে, সেটির সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া করৌলির দাঙ্গার কোনও যোগ থাকতে পারে না। আরও পড়ুন: পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল Read in English Claim :   ছবি দেখায় করৌলি দাঙ্গার শিকার নিজেই দাঙ্গাকারী Claimed By :  Dinesh Desai Fact Check :  False Fact Check Fake News Viral Photo Karauli Violence Old Image  (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্‍অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল 20 Hrs ago প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 23 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম 15 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল 18 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started