Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফ্যাক্ট চেক »পুরনো ভিডিও ছড়িয়ে… পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল বুম দেখে ভিডিওটি ২০২১ সাল থেকেই অনলাইনে রয়েছে এবং ত্রিপুরার কোনও সাম্প্রতিক ঘটনার সঙ্গে এর সম্পর্ক নেই। srijitofficialBy – Srijit Das 18 April 2022 5:18 PM ADVERTISEMENT একটি শোভাযাত্রা ছেকে উস্কানিমূলক মুসলিম-বিরোধী (anti-Muslims) স্লোগান (Slogans) উঠছে, এমন একটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার (Tripura) এক সাম্প্রতিক ঘটনা। বুম দেখে ভিডিওটি ২০২১ সালের অক্টোবর মাসের, যখন ওই রাজ্যে ব্যাপক হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়েছিল। ভিডিওটির হিন্দি ক্যাপশনে লেখা হয়েছে, “ত্রিপুরায় হিন্দুদের ক্রোধ বিস্ফোরিত হয়েছে। যে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন, তাদের দেওয়া স্লোগানগুলো মন দিয়ে শুনুন— মেহবুব তোর বাপের নাম, জয়শ্রীরাম, জয়শ্রীরাম!” (মূল হিন্দিতে ক্যাপশন: त्रिपुरा में हिन्दुओं का गुस्सा फूटा उतर गए सड़क पर हिन्दुओ के भीड़ का सैलाब देखिये और उनके नारे ध्यान स सुनिए महबूब तेरे बाप नाम का :- जय श्री राम , जय श्री राम) পোস্টটি আর্কাইভ করা আছে এখানে। এই পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আরও পড়ুন: না, আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা জয়পুরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেননি তথ্য যাচাই বুম এই ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ‘ত্রিপুরামে মোল্লাগিরি নহি চলেগা নহি চলেগা’ এই স্লোগানের সূত্র অনুসরণ করে অনুসন্ধান চালিয়ে দেখেছে, ‘দ্য ওয়্যার’ গণমাধ্যমের একটি টুইটে ওই ভিডিওটির একটি স্ক্রিনশট প্রকাশিত হয় ২০২১ সালের ২৮ অক্টোবর। A mosque was vandalised and shops and houses were attacked in #Tripura during a rally on Tuesday. In a viral video showing the vandalism, people who were part of the rally could be heard chanting “Tripura me Mullagiri nahi chalega, nahi chalega”.https://t.co/IOzBGoXPJN — The Wire (@thewire_in) October 28, 2021 ২৮ অক্টোবর, ২০২১ দ্য ওয়্যার-এ প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়, ‘সোশাল মিডিয়ায় গুণ্ডামির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে মিছিল থেকে তাণ্ডবকারীদের স্লোগান শোনা যাচ্ছে— “ত্রিপুরামে মোল্লাগিরি নহি চলেগা, নহি চলেগা” এবং “ও মহম্মদ তেরা বাপ, হরে কৃষ্ণ হরে রাম”। ২৬ অক্টোবর প্রকাশিত অন্য একটি টুইটেও আমরা ওই ভিডিওটি দেখতে পাই। সাংবাদিক মীর ফয়জল এই ভিডিওটি টুইট করে লেখেন, “আজ ক্রিপুরায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর একটি মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, ত্রিপুরামে মোল্লাগিরি নহি চলেগা, নহি চলেগা’ এবং ‘ও মহম্মদ তেরা বাপ, হরে কৃষ্ণ হরে রাম’l গত এক সপ্তাহ ধরে অন্তত ডজন খানেক মসজিদ এবং বহু মুসলিমের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে।” Atleast 12 Mosques and dozens of Muslims houses are targetted since a week. #IslamophobiaInIndia — Meer Faisal (@meerfaisal01) October 26, 2021 টুইটটি দেখতে ক্লিক করুন এখানে। ‘দ্য ওয়্যার’ গণমাধ্যমকে এক পদস্থ পুলিশ আধিকারিক জানান, “আমরা ভিডিওটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিl কিছু মুসলিমও বিশ্ব হিন্দু পরিষদের অজানা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন। ওই কর্মীরা মিছিল চলা কালে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলl আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং ভিডিওর দৃশ্য সংগ্রহ করার চেষ্টা করছি।” এ ছাড়াও আমরা ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসা বিষয়ে খোঁজখবর করে দেখেছি, কোনও সাম্প্রতিক গোলমালের প্রতিবেদন কোথাও প্রকাশিত হয়নি। আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রী কি দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন? Updated On: 18 April 2022 5:57 PM Read in English Claim : ভিডিওর দাবি ত্রিপুরায় মুসলিম বিরোধী মিছিল Claimed By : Facebook Post & Twitter User Fact Check : Misleading Tripura Fake News Fact Check Old Video Tripura Violence (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় Next Story বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি বীরভূম জেলা পুলিশ ফেসবুক পোস্টে জানায় ছবিটি ৪ ফেব্রুয়ারি ২০২০ অনুব্রত মণ্ডলের স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন তোলা হয়েছিল। srijitofficialBy – Srijit Das 28 March 2022 6:36 PM ADVERTISEMENT ২০২০ সালের জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারের ছবি সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ ছড়ানো হচ্ছে। ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে রামপুুরহাট হত্যাকাণ্ডের (Rampurhat Killing Case) তদন্ত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। বীরভূম জেলা পুলিশ ফেসবুক পোস্টে জানায় বীরভূম জেলাশাসক (বা জেলা সমাহর্তা) ও পুলিশ সুপারের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবিটি ৪ ফেব্রুয়ারি ২০২০ তাঁর স্ত্রীর শ্রাদ্ধানুষ্ঠানের দিন তোলা হয়। ২১ মার্চ সন্ধ্যের সময় জেলা পঞ্চায়েতের এক উপপ্রধান ভাদু শেখ বগটুই গ্রামে দুস্কৃতকারীদের বোমার আঘাতে নিহত হন। ওই রাতেই একাধিক বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর ফলে তিন মহিলা ও দুজন শিশু সহ ৮ জনের মৃত্যু হয়। হাসতাপাতালে চিকিৎসাধীন আরেক আহতের অবস্থা সঙ্কটজনক, ভেন্টিলেশনে রয়েছেন তিনি। ঘটনার তদন্তে রাজ্য সরকার সিট গঠন করলেও শুক্রবার কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। বগটুই ঘটনার পর রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিকের পাশাপাশি শহরের এসডিপিও সায়ন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। এই গণহত্যার ঘটনা নিয়ে বর্তমানে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। গ্রেফতার করা হয়েছে ২২ জন ব্যক্তিকে। ভাইরাল ছবিটি এই প্রেক্ষিতেই শেয়ার করা হচ্ছে। ভাইরাল ছবিটিতে অনুব্রত মণ্ডলের কার্যালয়ে তাঁর সামনে বসে থাকতে দেখা যায় এক মহিলা ও পুলিশের খাঁকি পোশাকে থাকা এক ব্যক্তিকে। ছবিতে অন্যদের সাদা পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “বীরভূম জেলার ডিএম এবং এস পি কে পার্টি অফিসে ডেকে কেষ্টার জিজ্ঞাসাবাদ ও পরামর্শ!! পশ্চিমবঙ্গে সিবিআই কেন!! সরকার না চাইলে কোনো ভাবেই সম্ভব নয় রামপুর হাটের গণহত্যার ঘটনার সত্য উদ্ঘাটন করা!!” ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে। আরও পড়ুন: ওড়িশার পুরনো ভিডিও ছড়াল বীরভূমের বগটুইয়ে হিংসার দৃশ্য বলে তথ্য যাচাই বুম ছবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করে কারণ কয়েকজন ছবিটিতে শীতের পোশাক পরে রয়েছেন। ২০২২ সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তাপমাত্রা সোয়েটার পরার উপোযোগী নয়। বুম রিভার্স সার্চ করে ভাইরাল হওয়া ছবির গ্রাফিক সহ একটি টুইট খুঁজে পায় সিপিএম নেতা সুজন চক্রবর্তীর টুইটার অ্যাকাউন্টে। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি টুইট করা ওই গ্রাফিকে লেখা হয়, “বীরভূমের জেলা শাসক ও পুলিশ সুপার শাসকদল তৃণমূলের দলীয় কার্যালয়ে হাজির। মেরুদন্ডটা বিক্রি করে কি পেলেন? চাকরিটা ছাড়ুন নূন্যতম লজ্জা থাকলে।” If the #IAS & #IPS officers are habituated to attend the @AITCofficial leaders in a district in #WB, can the administration claim neutrality? Can @MamataOfficial response? Spines lost! pic.twitter.com/YqeDd92ZtS — Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) February 6, 2020 বুম রিভার্স সার্চ করে একই ছবি ঘিরে বীরভূম জেলা পুলিশের ফেসবুক পেজে ৬ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট হওয়া একটি প্রত্যুত্তর লক্ষ্য করে। ওই প্রত্যুত্তরে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর টুইটটির স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, “গত ০৪/০২/২০২০ তারিখে SRDA চেয়ারম্যান শ্রী অনুব্রত মন্ডল এর বাড়িতে উনার স্ত্রী শ্রীমতী ছবি রানী মন্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানে অনেক গণ্যমান্য অতিথি এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন। উনাদের সুরক্ষার্থে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল যার তদারকিতে উপস্থিত ছিলেন মাননীয় জেলা সমাহর্তা (বা জেলাশাসক) এবং পুলিশ সুপার, বীরভূম। এই অনুষ্ঠানের কিছু ছবি নিচের লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে ওই ছবিগুলির থেকে একটি ছবিকে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট/শেয়ার করে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে। একটি শ্রাদ্ধানুষ্ঠান কে কেন্দ্র করে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ছবিটিকে যেভাবে অপব্যবহার করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, লজ্জাজনক এবং অমানবিক।” বুম লক্ষ্য করে বীরভূম জেলা পুলিশের ওই পোস্টে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস লেখা ওই অ্যাকাউন্টের ইউজার নেম “anubratamondal.tmc”। ওই অ্যাকাউন্ট থেকে ৪ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট করে লেখা হয়, “বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের স্ত্রী স্বর্গীয়া ছবি রানী মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান ।” অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি রানি মণ্ডল প্রয়াত হন ২০২০ সালের জানুয়ারি মাসে। ওই বছরের ফেব্রুয়ারি মাসে শ্রাদ্ধনুষ্ঠানের দিন তোলা ওই ছবিতে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য তৃণমূল নেতা-মন্ত্রীদের উপস্থিতি দেখা যায়। একই সঙ্গে পারলৌকিক ক্রিয়ার ছবিও পোস্ট করা হয়েছে ওই দিনই। বুম নিশ্চিত হয়েছে ভাইরাল ছবিটি দলীয় কার্যালয় নয় অনুব্রত মণ্ডলের বাড়ি সংলগ্ন ব্যক্তিগত অফিস ঘর। ভাইরাল ছবি ও ৪ ফেব্রুয়ারি ২০২০ পোস্ট করা ছবির অন্দরমহলের সজ্জা একই। বুম নিশ্চিত হয়েছে ছবিটি পুরনো। তবে শ্রাদ্ধানুষ্ঠানের দিনই তোলা হয়েছিল কিনা বুম স্বাধীনভাবে যাচাই করেনি। আরও পড়ুন: লস এঞ্জেলসের সড়কের সম্পাদিত ছবি ভুয়ো দাবিতে ছড়াল চিনের যানজট বলে Updated On: 28 March 2022 7:11 PM Claim : ছবি দেখায় রামপুরহাট গণহত্যার পর বীরভূম জেলার ডিএম ও এসপিকে দলীয় অফিসে ডেকে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল কথা বলছে Claimed By : Social Media Users Fact Check : False Fact Check Fake News Anubrata Mondal Birbhum Viral Photo Old Photo Bagtui TMC (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল 20 Hrs ago প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 23 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম 15 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল 18 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire