Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম  »ফ্যাক্ট চেক »পুলিশের আক্রান্ত হওয়ার … পুলিশের আক্রান্ত হওয়ার পুরনো ছবি দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষ বলে ছড়াল বুম দেখে ছবিটি সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের সময় ২০১৯ সালে গুজরাতে তোলা হয়েছিল। srijitofficialBy – Srijit Das 18 April 2022 5:29 PM ADVERTISEMENT বেশ কয়েকজন বিজেপি (BJP) সদস্যকে দেখা গেল মাটিতে লুটিয়ে পড়া একজন পুলিশকে এক ব্যক্তির দ্বারা আক্রান্ত হওয়ার ছবি পোস্ট করতে, যেটিকে দিল্লির (Delhi) জাহাঙ্গিরপুরী এলাকার সাম্প্রতিক সাম্প্রদায়িক হামলার ছবি বলে চালানো হচ্ছে। বুম দেখে ছবিটির সাথে করা দাবিটি বিভ্রান্তিকর, কারণ এটি আসলে গুজরাটে ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হওয়া আন্দোলনের সময় তোলা হয়েছিল। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ১৬ এপ্রিল হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তর-পশ্চিম দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষ বেধে যায়। পুলিশের বক্তব্য, সেই সংঘর্ষে ব্যাপক ইট-পাটকেল ছোঁড়া হয় এবং এলাকায় বেশ কয়েকটি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়l ২ জন পুলিশ অফিসারও নাকি ওই সংঘর্ষে আহত হন। বিজেপির মহিলা মোর্চার ভারপ্রাপ্ত জাতীয় মিডিয়া প্রধান নীতু সিং একটি ছবি টুইট করে হিন্দি ক্যাপশনে লেখেন, “জেহাদি আবদুল পুলিশকে পাথর মেরে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা দেয়, কেননা সে ভয়কে জয় করে ফেলেছেl দিল্লির দাঙ্গা।” পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। উত্তরপ্রদেশের বিজেপি এমএলএ প্রেমনারায়ণ পান্ডে ওই একই ছবি টুইট করে ক্যাপশনে লেখেন, “দিল্লি পুলিশেরই এখন এ রকম অবস্থা! একবার ভাবুন, সাধারণ হিন্দুদের অবস্থাটা কী রকম!” এই পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। বিজেপির দিল্লির মুখপাত্র নবীন কুমার জিন্দল, যুব শাখার জাতীয় দফতরের ভারপ্রাপ্ত বিনীত ভাটস ত্যাগীও এই একই ছবি অনুরূপ ক্যাপশন দিয়েই টুইট করেছেন। এমনকী দৈনিক সংবাদপত্র স্টেটসম্যান-ও একই ছবি দিয়ে ১৬ এপ্রিল দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষের প্রতিবেদন প্রকাশ করেছে। আরও পড়ুন: না, আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা জয়পুরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেননি তথ্য যাচাই অথচ ছবিটির বিষয়ে খোঁজখবর করতে বুম অনুসন্ধান চালিয়ে দেখে, ২০১৯ সালের ২০ ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে ছবিটি প্রথম ছাপা হয়েছিল। ছবিটার ক্যাপশন ছিল, “আহমদাবাদের শাহ-এ-আলম এলাকায় বৃহস্পতিবার জনতা পুলিশকে আক্রমণ করছে।” প্রতিবেদনে লেখা হয়েছিল, “বৃহস্পতিবার সন্ধ্যায় আহমদাবাদের শাহ-এ-আলম এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জনতার প্রতিবাদ পুলিশের সঙ্গে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি করে। তাতে একজন ডেপুটি কমিশনার, একজন সহকারী কমিশনার এবং ১২ জন পুলিশ কনস্টেবল সহ অন্তত ৩০ জন পাথরের ঘায়ে ও সংঘর্ষে আহত হন।” ২০১৯ সালের ২০ ডিসেম্বর নবভারত টাইমস-এও গুজরাতে একই ধরনের প্রতিবাদ ও সংঘর্ষের খবর আমরা প্রকাশিত হতে দেখি। প্রতিবেদনের সঙ্গে একটি ভিডিও টুইট করা হয়, যাতে প্রতিবাদ আন্দোলনের সময় জনতা পুলিশ অফিসারদের আক্রমণ করছে দেখা যায়। गुजरात के अहमदाबाद में खौफनाक मंजर, पुलिसकर्मियों पर प्रदर्शनकारियों ने बरसाए पत्थर, देखिए विडियो https://t.co/Wb85shDI0M #NBTonCAA #CAA2019 #CitizenshipAmendmentAct2019 pic.twitter.com/RLTU2YoRQq — NBT Hindi News (@NavbharatTimes) December 19, 2019 টুইটটি দেখতে এখানে ক্লিক করুন। আরও পড়ুন: বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম Updated On: 18 April 2022 5:56 PM Read in English Claim :   ছবিতে দিল্লিতে সংঘর্ষের একটি দৃশ্য দেখা যাচ্ছে Claimed By :  Social Media Users Fact Check :  False Fact Check Fake News Delhi Riots Viral Photo Ahmedabad Anti CAA Protest Gujarat Old Image  (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্‍অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল 20 Hrs ago প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 23 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম 15 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল 18 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started