Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম  »ফ্যাক্ট চেক »এই ছবিটি ভগবন্ত মানের… এই ছবিটি ভগবন্ত মানের বাইক চুরির দায়ে গ্রেফতার হওয়ার ঘটনা নয় বুম দেখে ওই পুরনো ছবিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে বন্ধুদের সঙ্গে হোলি উদযাপন করতে দেখা যাচ্ছে। srijitofficialBy – Srijit Das 11 April 2022 6:22 PM ADVERTISEMENT পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মানের (Bhagwant Mann) একটি পুরনো ছবি সোশাল মিডিয়ায় ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে। এবং সেই সঙ্গে মিথ্যে দাবি করা হচ্ছে যে, বাইক চুরির অভিযোগে পঞ্জাব পুলিশ মানকে গ্রেতার করার সময় ছবিটি তোলা হয়। ছবিটিতে অল্পবয়সী মানকে আরও তিনজনের সঙ্গে গম্ভীর মুখ করে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের জামাকাপড়ে হোলির রঙও লেগে থাকতে দেখা যাচ্ছে। হিন্দিতে লেখা ক্যাপশনে বলা হয়েছে, “অনুমান করুন তো কে? বাইক চুরি করার অপরাধে পঞ্জাব পুলিশ যখন এই চার জনকে গ্রেফতার করে, তখন তোলা হয় ছবিটি।” (হিন্দিতে লেখা ক্যাপশনটি: #पहचान_कौन यह उस समय का चित्र है जब इन चारों को बाइक चोरी के अपराध में पंजाब पुलिस ने पकड़ लिया था) পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। আরও পড়ুন: সাম্প্রদায়িক দাবিতে ছড়াল মির্জাপুরের দুই মুসলিম পরিবারের বচসার ভিডিও তথ্য যাচাই বুম ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে পঞ্জাবি গায়ক ও অভিনেতা করমজিত আনমোল-এর অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটি দেখতে পাই। সেটি ১৮ মার্চ, ২০২২-এ আপলোড করা হয়েছিল। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়, “ভগওয়ান্ত মান ও @মনজিতসিধুর সঙ্গে হোলির স্মৃতি।” পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। ১৩ মার্চ, ২০২২ ‘দ্য ওয়ারে’ প্রকাশিত একটি প্রতিবেদনে অনুযায়ী, করমজিত সিংহ আনমোল হলেন মানের অনেক দিনের বন্ধু। ধুরি কেন্দ্রে তিনি মানের হয়ে প্রচার করেছিলেন। এবং ১৯৯০ থেকে, যখন তাঁরা স্কুলে পড়তেন, তখন থেকেই তাঁদের বন্ধুত্ব। এই তথ্য উনি শেয়ার করেন। আমরা করমজিত সিংহের একটি সাক্ষাৎকারও দেখতে পাই। তাতে উনি আম আদমি পার্টির নেতা সম্পর্কে কথা বলেন। তাছাড়া ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করার জন্য আমরা পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ-এর (ডিজিপি) অফিসের সঙ্গে যোগাযোগ করি। অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর গুরপ্রিত সিংহ নিশ্চিত করে বলেন যে, ভগওয়ান্ত সিংহ মানকে তাঁর যৌবনকালে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল, ওই দাবিটির কোনও সত্যতা নেই। আরও পড়ুন: উপনির্বাচনের প্রাক্কালে বাবুল সুপ্রিয়ের বিজেপি পর্বের পুরনো ভিডিও ছড়াল Read in English Claim :   ছবিতে দেখা যাচ্ছে পঞ্জাব পুলিশ একটি বাইক চুরি করার জন্য ভগবন্ত মানকে গ্রেপ্তার করেছে Claimed By :  Social Media Users Fact Check :  False Fact Check Fake News Viral Photo Bhagwant Mann Punjab Punjab Police Holi Old Photo  (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্‍অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল 20 Hrs ago প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 23 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম 15 April 2022 গণেশ উৎসবের পুরনো ভিডিও ছড়াল মুম্বইয়ে রাম নবমীর শোভাযাত্রা বলে 14 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started