Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফ্যাক্ট চেক »গণেশ উৎসবের পুরনো… গণেশ উৎসবের পুরনো ভিডিও ছড়াল মুম্বইয়ে রাম নবমীর শোভাযাত্রা বলে বুম দেখে ভিডিওটি ২০২০ সালের এপ্রিল মাসে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়, সম্ভবত সেটি কোভিড অতিমারির আগে তোলা হয়। skbadiruddinBy – Sk Badiruddin 14 April 2022 6:53 PM ADVERTISEMENT একটি পুরনো ভিডিওতে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উৎসবের সময় মুম্বাইয়ের একটি উড়ালপুলের নীচে এক বিপুল জনসমাগমে মানুষজনকে নাচতে দেখা যাচ্ছে। এবং ভিডিওটি এই মিথ্যে দাবি সমেত ভাইরাল হয়েছে যে, সেটি এ বছরের রামনবমীর (Ram Navami) জনসমাবেশ দেখা যাচ্ছে। কিন্তু বুম দেখে, ভিডিওটি সাম্প্রতিক নয়—মুম্বইয়ে, কোভিড-১৯ অতিমারির আগে তোলা হয়। ১০ এপ্রিল, ২০২২ রামনবমী পালিত হয়। এ বছর ভারতের নানা দিকে পাথর ছোঁড়া ও ভাঙচুরের ঘটনা ওই উৎসবকে ব্যাহত করে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর অনুযায়ী, গুজরাত, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মতো চার রাজ্যের কিছু অঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষ ঘটে। সেই পরিপ্রেক্ষিতেই ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওটিতে, জনসমুদ্রের মতো এক সমা্বেশে মানুষজনকে একটি উড়ালপুলের নীচে নাচতে দেখা যায়। তার সঙ্গে ‘রামজি কি নিকলি সওয়ারী’ গানটি শুনা যায়। ভিডিওটির সঙ্গে দেওয়া একটি ক্যাপশনে দাবি করা হয়েছে, “মুম্বই আবার অসাধারণ হয়ে উঠেছে… এবং সারা ভারতজুড়ে একই দৃশ্য #ভারত #জয়শ্রীরাম”। ভিডিওটি দেখুন এখানে। সম্প্রতি মুম্বইয়ে তোলা হয়েছে, এই দাবি করে ভিডিওটি ফেসবুক ও ইনস্টাগ্রাম রিলেও শেয়ার করা হয়েছে। আরও পড়ুন: না, জেএনইউ-তে রাম নবমীর সংঘর্ষে আহত আইসা সদস্যাদের আঘাত সাজানো নয় তথ্য যাচাই ভিডিওটির প্রধান ফ্রেমগুলি দিয়ে বুম রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে, ৫ অগাস্ট, ২০২০ ফেসবুক ও টুইটার পোস্ট দেখতে পাওয়া যায়। টুইটার ও ফেসবুক পোস্টগুলি দেখুন। আমরা ইয়ানডেক্স-এর সাহায্যেও রিভার্স ইমেজ সার্চ করি। তার ফলে, জানুয়ারি ২০২১-এ আপলোড করা একটি ইউটিউব ভিডিও আমাদের নজরে আসে। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “চিনচপোকালিচা চিন্তামনি। রামজি কি সওয়ারী ভিড়ে ঠাসা। লালবগচারাজা। মুম্বই উৎসব।” ওপরের ওই লেখাটি ব্যবহার করে আমরা ফেসবুকে সার্চ করি। দেখা যায়, ভিডিওটি ২ এপ্রিল ২০২০ আপলোড করা হয়। যে পেজে আপলোড করা হয়, সেটি মুম্বইয়ের একটি নামকরা গণেশ চতুর্থী প্যান্ডেল, যার নাম চিনচপোকালিচা চিন্তামনি। পোস্টটির ক্যাপশনে লেখা হয়, “রামজিকি নিকলি সওয়ারী চিনচপোকালিচা সার্বজনিক উৎসব মণ্ডল (স্থাপনা: ১৯২০) রামজিকি নিকলি সওয়ারী চিনচপোকালিচা চিন্তামনি বিসর্জন সোহালা মিরাভানুক।” ওই একই ভিডিও, চিনচপোকালিচা চিন্তামনি নামের যাচাই-করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও পোস্ট করা হয়। ভাইরাল ভিডিওটিতে একটি সাদা কাপড় দেখতে পায় বুম। দেখা যায়, চিনচপোকালিচা চিন্তামনির লোগোতে মারাঠিতে লেখা রয়েছে ‘চিন্তামনি’। কিন্তু ভিডিওটি সম্ভবত ২০২০’র আগে তোলা। কারণ, কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে, ২৫ মার্চ, ২০২০তে, ভারত সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করে। সেই সময়, শহরে জনসমাবেশের ওপর বিধিনিষেধ ছিল। বুম চিনচপোকালিচা সার্বজনিক উৎসব মণ্ডল-এর সঙ্গে যোগাযোগ করে। তাঁরা শতাব্দী-প্রাচীন গণেশ চতুর্থী উৎসব আয়োজন করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন যে, ভিডিওটি ২০২০ সালের আগের। কিন্তু সেটি কবে তোলা হয়, তা তিনি বলতে পারেননি। আরও পড়ুন: মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি Updated On: 14 April 2022 7:49 PM Read in English Claim : ভিডিওর দাবি মুম্বইয়ে রাম নবমীর শোভাযাত্রা Claimed By : Facebook, Twitter & Instagram Fact Check : False Fake News Fact Check Old Video Ganesh Chaturthi Ram Navami (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল 20 Hrs ago প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 23 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম 15 April 2022 গণেশ উৎসবের পুরনো ভিডিও ছড়াল মুম্বইয়ে রাম নবমীর শোভাযাত্রা বলে 14 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire