Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম  »ফ্যাক্ট চেক »তথ্য যাচাই: সবচেয়ে… তথ্য যাচাই: সবচেয়ে বেশিদিন একটানা মহাকাশে কাটিয়েছেন নসার নভশ্চর ক্রিস্টিনা কোচ? বুম দেখে একটানা মহাকাশে বেশিদিন থাকার এই রেকর্ড পুরনো। নসার নভশ্চর ক্রিস্টিনা কোচ পৃথিবীতে ফেরেন ৬ ফেব্রুয়ারি, ২০২০। skbadiruddinBy – Sk Badiruddin 22 April 2022 3:52 PM ADVERTISEMENT নসার (NASA) নভশ্চর ক্রিস্টিনা কোচের (Christina Koch) আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (Space Station) সবচেয়ে বেশি একটানা ৩২৮ দিন কাটিয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে ফিরে আসার ঘটনা সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ সাম্প্রতিক ঘটনা বলে ছড়াচ্ছে। বুম যাচাই করে দেখে মহাকাশচরী ক্রিস্টিনা কোচের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটানা ৩২৮ দিন কাটানোর ঘটনা সত্যি হলেও, পৃথিবীতে ফিরে আসা এবছরের ঘটনা নয়। এবছরই মহাকাশে একটানা কাটানোর রেকর্ড ভেঙেছেন অন্য আরেক মহাকাশচারী। ফেসবুকে ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, “টানা ৩২৮ দিন মহাকাশে ফিরে এলেন নসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। সাথে গড়লেন দীর্ঘদিন মহাকাশে থাকার রেকর্ড। উনিই প্রথম মানুষ্য প্রাণ যিনি মহাকাশে কাটিয়ে এসেছেন ৩২৮ দিন সাথে গড়েছেন দীর্ঘদিন মহাকাশে কাটানোর রেকর্ড অসংখ্য অভিনন্দন রইল ওনার এই সাহসী কৃতিত্বের জন্য।” ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। আরও পড়ুন: ভুয়ো দাবি: ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো তথ্য যাচাই বুম ‘ক্রিস্টিনা কোচ’, ‘নাসা’ ও ‘৩৯৮ দিন’ প্রভৃতি কিওয়ার্ড সার্চ করে এব্যাপারে নাসার ব্লগে ৬ ফেব্রুয়ারি ২০২০ একটি প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদন অনুযায়ী ক্রিস্টিনা কোচ হলেন প্রথম মহিলা যিনি দীর্ঘক্ষণ ৩২৮ দিন মহাকাশে কাটিয়েছেন। ৬ ফেব্রুয়ারি ২০২০ ক্রিস্টিনা আরও দুই সহ-মহাকাশচারীর সঙ্গে কাজাখস্তানের দেহেজকাজগানে ভোর ৪ টে ১২ মিনিটে (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) অবতরণ করেন। বিষয়টি নিয়ে ৬ ফেব্রুয়ারি ২০২০ গণমাধ্যম দ্য গার্ডিয়ানেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ৩০ মার্চ ২০২২ প্রকাশিত নাসার প্রতিবেদনে অবশ্য দেখা যায় এবছর এই রেকর্ড ভেঙেছেন মহাকাশচারী মার্ক ভান্ডে হেই (Mark Vande Hei)। একটানা মার্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩৫৫ দিন থাকার রেকর্ড গড়েন ৩০ মার্চ ২০২১। গ্রাফিক নাসার সৌজন্যে। দফায় দফায় মোট ৬৬৫ দিন মহাকাশে থেকে কাজ করার রেকর্ড রয়েছে পেগি হুইটসনের (Peggi Whitson)। ২ সেপ্টেম্বর ২০১৭ এই রেকর্ড গড়েন তিনি। আরও পড়ুন: মহারাষ্ট্রে মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল Updated On: 22 April 2022 5:43 PM Claim :   একটানা ৩২৮ দিন মহাকাশে থাকার রেকর্ড করে ফিরে এলেন নসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ Claimed By :  Facebook Posts Fact Check :  False NASA Fake News Fact Check Space Hoax Kiran Bedi Space  (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্‍অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 মুসলিম ব্যক্তির পুলিশকে হুমকির পুরনো ভিডিও দিল্লির বলে ছড়াল 23 Hrs ago প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 21 April 2022 ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 গণেশ উৎসবের পুরনো ভিডিও ছড়াল মুম্বইয়ে রাম নবমীর শোভাযাত্রা বলে 14 April 2022 পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল 18 April 2022 দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? 15 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started