Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফ্যাক্ট চেক »না, আসাদুদ্দিন ওয়েইসির … না, আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা জয়পুরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেননি বুম যাচাই করে দেখে ভিডিওটিতে সমর্থকরা ‘ওয়েইসি সাব জিন্দাবাদ’ ধ্বনি দেন। জয়পুর পুলিশও জানায় আপত্তিকর স্লোগান দেওয়া হয়নি। anmolalphonsoBy – Anmol Alphonso 17 April 2022 6:23 PM ADVERTISEMENT অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM)-এর সভাপতি আসাদুদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) সমর্থকরা ‘ওয়েইসি সাব জিন্দাবাদ’ ধ্বনিতে স্বাগত জানাচ্ছেন জয়পুরের (Jaipur) একটি ভিডিও শেয়ার করে মিথ্যা দাবি করা হচ্ছে, ওয়েইসির সমর্থকরা ‘পাকিস্তান জিন্দাবাদ’ (Pakistan Zindabad) স্লোগান (Sloganeering) দিচ্ছেন। বুম জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তবের সঙ্গে কথা বলে। তিনি ভাইরাল হওয়া বার্তার দাবিটিকে ভিত্তিহীন বলে দাবি করে জানান যে, জয়পুর পুলিশ তাদের তদন্তে ভিডিওটিতে কোনও আপত্তিকর স্লোগান দেওয়ার প্রমাণ পায়নি। বুম এই একই ঘটনার অন্য ভিডিওরও সন্ধান পায়, এবং দেখে যে, সেখানে কোনও পাকিস্তান-পন্থী স্লোগান দেওয়া হয়নি। এই ভিডিওটিতে আমরা দেখতে পাই যে, আসাদুদ্দিন ওয়েইসিকে তাঁর সমর্থকরা ঘিরে রয়েছেন, এবং ‘ওয়েইসি সাব জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হচ্ছে। ১৩ এপ্রিল, ২০২২ তারিখে ওয়েইসি এক দিনের সফরে জয়পুরে গিয়েছিলেন, এবং ৭ এপ্রিল কারাউলিতে হওয়া সম্প্রদায়িক সংঘাতের ঘটনাটিকে যে ভাবে সামলানো হয়েছে, সেই প্রসঙ্গে তিনি রাজ্যের কংগ্রেস সরকারের সমালোচনা করেন। ভিডিওটি হিন্দিতে লেখা যে ক্যাপশনের সঙ্গে ভাইরাল হয়েছে, সেটি এই রকম: “এটা কি আমরা ঠিক শুনলাম যে, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হল! সত্যিই কি এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসির উপস্থিতিতে এই স্লোগান দেওয়া হল। আমি এই ভিডিওটি যাচাই করিনি #ওয়েইসি #পাকিস্তান # জয়পুর” (হিন্দিতে মূল ক্যাপশন: क्या हमने सही सुना पाकिस्तान जिंदाबाद ! क्या AIMIM के नेता असदुद्दीन ओवैसी की मौजूदगी में नारे लगे मैं इस वीडियो की पुष्टि नहीं करता #Owaisi #Pakistan #Jaipur) টুইটটি দেখুন এখানে। বিভিন্ন সংবাদমাধ্যমেও এই ভিডিওটি ব্যবহার করে ভ্রান্ত সংবাদ পরিবেশন করা হয়েছে যে, জয়পুরে ওয়েইসির সফরে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া হয়েছে, তা এই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে। সংবাদমাধ্যমগুলি জানিয়েছে যে, তারা এই ভিডিওটি যাচাই করতে পারেনি। যে সংবাদমাধ্যমগুলি এই খবর পরিবেশন করেছে, তাদের মধ্যে জি রাজস্থান, অমর উজালা এবং ফার্স্ট ইন্ডিয়া নিউজ রয়েছে। টুইটটি দেখুন এখানে। আরও পড়ুন: বিবেক অগ্নিহোত্রী কি দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছেন? তথ্য যাচাই বুম এই ভাইরাল ভিডিওতে কোনও পাকিস্তান-পন্থী স্লোগান খুঁজে পায়নি। বরং দেখতে পেয়েছে যে, সমর্থকরা ‘ওয়েইসি সাব জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিলেন। ভিডিওটির ২১ সেকেন্ড সময় পর্বে দেখা যাচ্ছে যে, এক জন স্লোগান দিচ্ছেন ‘ওয়েইসি সাব জিন্দাবাদ’, এবং বাকিরাও তাঁর সঙ্গে গলা মেলাচ্ছেন। আমরা আর একটি ভিন্ন কোণ থেকে তোলা একই ভিডিওরও খোঁজ পাই, যাতে ‘ওয়েইসি সাব জিন্দাবাদ’ স্লোগানটি স্পষ্ট শোনা যাচ্ছে। Fake msgs are being propagated that slogans of Pakistan zindabad was raised. Actual slogan was “Owaisi Saab Zindabad” https://t.co/Uq8xhdzBXc pic.twitter.com/CAoIvgLIas — राजस्थानी ट्वीट (@8PMnoCM) April 14, 2022 ভিডিওটি নীচে দেখুন। তদন্তে ভিডিওটিতে কোনও আপত্তিকর স্লোগানের পাওয়া যায়নি: জয়পুর পুলিশ বুম জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তবের সঙ্গে যোগাযোগ করে। ভাইরাল হওয়া ভিডিওতে পাকিস্তান-পন্থী স্লোগান দেওয়া হয়েছে, এই অভিযোগটি তিনি উড়িয়ে দেন। “ভাইরাল হওয়া ভিডিওটি গত কাল জয়পুরে শুট করা হয়েছে। এই ভিডিওটিতে যে স্লোগান শোনা যাচ্ছে, আমাদের তদন্তে তাতে আপত্তিকর কিছুর সন্ধান পাওয়া যায়নি,” পুলিশ কমিশনার শ্রীবাস্তব বুমকে বলেন। টুইটারেও এক জনকে উত্তর দিয়ে জয়পুর পুলিশ এই ভাইরাল ভিডিওটি সম্বন্ধে জানায় যে, “এই ভিডিওতে যে দাবি করা হয়েছে, জয়পুর পুলিশ তার তথ্য যাচাই করেছে, এবং এখানে দেশ-বিরোধী কোনও স্লোগান দেওয়ার কোনও প্রমাণ পায়নি। এমন গুজবে কান দেবেন না।” আরও পড়ুন: বিজেপি সাংসদ দিলীপ ঘোষের ছবির সঙ্গে বিভ্রান্তিকর দাবিতে জুড়ল পেট্রোলের দাম Read in English Claim : ভিডিওর দাবি রাজস্থানের জয়পুরে আসাদুদ্দিন ওয়েইসির সমর্থকরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয় Claimed By : Social Media Users Fact Check : False Fake News Fact Check Asaduddin Owaisi AIMIM Pakistan Zindabad Jaipur Rajasthan Misreporting Media (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 মাধ্যমিকে ‘কাঁচা বাদাম’ নিয়ে ইতিহাস প্রশ্ন? ভাইরাল প্রশ্নপত্রটি ভুয়ো 24 March 2022 পল ম্যাকার্টনির ইউক্রেনের পতাকা ওড়ানোর পুরনো দৃশ্য সাম্প্রতিক বলে ছড়াল 2 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 কেরলে কি সত্যি মুসলিমরা এক মন্দিরকে মসজিদে বদলে দিল? তথ্য যাচাই 4 Mins ago সবচেয়ে বেশিদিন একটানা মহাকাশে কাটিয়েছেন নসার নভশ্চর ক্রিস্টিনা কোচ? 2 Hrs ago ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 গণেশ উৎসবের পুরনো ভিডিও ছড়াল মুম্বইয়ে রাম নবমীর শোভাযাত্রা বলে 14 April 2022 পুরনো ভিডিও ছড়িয়ে দাবি ত্রিপুরায় সাম্প্রতিক মুসলিম-বিরোধী মিছিল 18 April 2022 দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? 15 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2021 BOOM Powered By Hocalwire