Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম  »ফ্যাক্ট চেক »মিথ্যে সাম্প্রদায়িক… মিথ্যে সাম্প্রদায়িক দাবিতে ছড়াল বাংলার সিএএ-বিরোধী বিক্ষোভের পুরনো দৃশ্য বুম দেখে ভিডিওটি সম্পর্কে বর্তমান দাবি মিথ্যে। মুর্শিদাবাদ জেলায় সিএএ-বিরোধী বিক্ষোভের সময় ঘটনাটি ঘটে। srijitofficialBy – Srijit Das 29 April 2022 4:30 PM ADVERTISEMENT পশ্চিমবঙ্গে (West Bengal) একটি রেল স্টেশন ভাঙচুর করার পুরনো ভিডিও মিথ্যে ও সাম্প্রদায়িক দাবি সমেত ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে। বলা হচ্ছে যে, আজানের সময় ট্রেনের হুইসিল বাজানো হলে, স্থানীয় মুসলমানরা (Muslims) ক্ষিপ্ত হয়ে স্টেশনের ভেতর ভাঙচুর চালান। বুম দেখে, ঘটনাটি পুরনো। পশ্চিমবঙ্গে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন-বিরোধী বিক্ষোভ চলাকালে ওই ঘটনা ঘটে। সেই পুরনো ক্লিপটিকে, এক অদ্ভুত ও সাম্প্রদায়িক দাবি সমেত আবার ছড়ান হয়েছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “ট্রেনের হুইসিল নামাজে বিঘ্ন ঘটাচ্ছে, এই বলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মহিষাসুর রেল স্টেশনটি ভাঙচুর করা হয়। আমরা ভারতের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।” পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন। আরও পড়ুন: ভুয়ো পীর বাবার কেরামতি ফাঁসের ভিডিও পাকিস্তানের, ভারতের নয় তথ্য যাচাই ভিডিওটিতে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে। তাতে লেখা আছে ‘নাওপাড়া মহিষাসুর’। এই সূত্র ধরে আমরা বাংলায় কি-ওয়ার্ড সার্চ করি। তার ফলে, আমরা দেখি যে, ১৪ ডিসেম্বর, ২০১৯ ভাঙচুর করার একই রকম একটি ভিডিও ইউটিউব-এ আপলোড করা হয়। আপলোড করার তারিখ দেখিয়ে দেয় যে, ভিডিওটি সাম্প্রতিক নয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “সাগড়দিঘির নওপাড়া মহিষাসুর স্টেশনে ক্যাব ও এন আর সি বিরোধী বিক্ষোভ মিছিল”। আমরা দেখি, একই ধরনের দৃশ্য আছে এমন কয়েকটি ভিডিও ওই সময় ফেসবুকে আপলোড করা হয়েছিল। পশ্চিমবঙ্গে সিএএ-বিরোধী প্রতিবাদ বিষয়ে আমরা ইউটিউব-এও একটি কি-ওয়ার্ড সার্চ করি। তার ফলে, ১৮ নভেম্বর, ২০২০ ‘ওয়াইল্ডফিল্মসইন্ডিয়া’র’ অফিসিয়াল চ্যানেলে ওই একই ভিডিওটির একটি বড় সংস্করণ আমরা দেখতে পাই। সেটির ক্যাপশনে লেখা হয়, “পশ্চিমবঙ্গে অল্পবয়সীরা একটি রেল স্টেশন ভাঙচুর করে। ভারতে সিএএ/এনআরসি সংক্রান্ত ঘটনা।” ভিডিওটির বিবরণে বলা হয়, “পশ্চিমবঙ্গে, দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে, একটি রেল স্টেশনের আশেপাশে বসবাসকারী লোকেরা কাঠের ডান্ডা নিয়ে সরকারি সম্পত্তির ওপর চড়াও হন ও ভাঙচুর চালান। অল্পবয়সী ছেলেরা বাড়ির ভেতরে লাঠি দিয়ে দেওয়ালে আঘাত করছেন। যুবকরা ঘরটির মধ্যে তাণ্ডব চালালে, সেখানে ভাঙ্গা আসবাবপত্র পড়ে থাকে।” ভাইরাল ভিডিওটি ও ইউটিউবে ওয়াইল্ডফিল্মসইন্ডিয়া’র আপলোড করা ফুটেজ নীচে তুলনা করা হল। ১৫ ডিসেম্বর, ২০১৯ বর্তমান পত্রিকায় প্রকাশিত ওই ঘটনা সম্পর্কে একটি রিপোর্ট দেখতে পাই আমরা। সাগরদিঘি থানার সাব-ইনস্পেক্টর প্রিয়তোষ সিন্হা’র সঙ্গে এবিষয়ে জানতে যোগাযোগ করে বুম। উনি নিশ্চিত করেন যে, ২০১৯-এ, সিএএ-বিরোধী বিক্ষোভ চলাকালে ঘটনাটি ঘটে। এবং ভাইরাল দাবিটি মিথ্যে। আরও পড়ুন: ভারতীয় সেনার বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান ভুয়ো দাবিতে ফের ছড়াল ভিডিও Updated On: 29 April 2022 4:48 PM Read in English Claim :   পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মহিষাশুর রেলওয়ে স্টেশন ট্রেনের হুইসেলের শব্দ নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলে ধ্বংস করা হয়েছে Claimed By :  Social Media Users Fact Check :  False Fact Check Fake News Viral Video Muslim West Bengal Old Video Anti CAA Protest  (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্‍অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো? দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো? 21 April 2022 দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? 15 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 তারকেশ্বরে মরফিন ভাইরাস সংক্রমণ বলে ফের ছড়াল চিকেন পক্সের পুরনো ছবি 1 May 2022 রাস্তায় আজানের পুরনো ভিডিও ছড়াল লাউড স্পিকার রদ প্রসঙ্গে 1 May 2022 ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে উঠল ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রার ছবি 28 April 2022 ভারতীয় সেনার বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান ভুয়ো দাবিতে ফের ছড়াল ভিডিও 28 April 2022 চিকেন পক্সের পুরনো ছবি তারকেশ্বরে মরফিন ভাইরাসের প্রকোপ বলে শেয়ার হল 17 Feb 2020 ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি 29 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2022 BOOM Powered By Hocalwire


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started