Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফ্যাক্ট চেক »সাংবাদিক রানা আয়ুব কি… সাংবাদিক রানা আয়ুব কি ‘নাবালক ধর্ষক’-এর সাফাই দিয়েছেন? একটি তথ্যযাচাই বুম যাচাই করে দেখে রানা আয়ুবের নামে যে ভুয়ো উদ্ধৃতিটির স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সেটি আসলে একটি ভেকধারী হ্যান্ডেলের টুইট। skbadiruddinBy – Sk Badiruddin 29 April 2022 6:10 PM ADVERTISEMENT সাংবাদিক রানা আয়ুবের (Rana Ayyub) নামে একটি ভুয়ো (fake quote) উদ্ধৃতি ছড়িয়ে দেওয়া হয়েছে। ওই ভুয়ো উদ্ধৃতিটি শিশু ধর্ষণকারীদের (rapists) সপক্ষে করা হয়েছে। সেখানে আয়ুবের নাম উদ্ধৃত করে মিথ্যে দাবি করা হয়েছে যে তিনি ‘শিশু ধর্ষণকারীদের মৃত্যুর সাজা দেওয়ার অধ্যাদেশ আনার’ জন্য ভারত সরকারের সমালোচনা করেছেন। বুম যাচাই করে দেখে যে ভাইরাল হওয়া মন্তব্যটি ভুয়ো। @RepubIicTv-এর টুইটার অ্যাকাউন্ট থেকে এই উদ্ধৃতিটি সমেত একটি টুইট করা হয়েছিল। ওই অ্যাকাউন্টটি বর্তমানে বাতিল করা হয়েছে। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী @RepubIicTV-এর টুইটার হ্যান্ডেল থেকে করা এই ভাইরাল টুইটির স্ক্রিনশট শেয়ার করেছেন, সঙ্গে ওই সাংবাদিককে ধিক্কার জানিয়ে ক্যাপশনও দিয়েছেন। যে উদ্ধৃতিটি রানা আয়ুবের নামে শেয়ার করা হয়েছে, তার অনুবাদ, ” শিশু ধর্ষণকারীরাও মানুষ। তাদের কি কোনও মানবাধিকার নেই? মুসলিমদের আরও বেশি সংখ্যায় ফাঁসিকাঠে ঝোলানোর জন্য এই হিন্দুত্ববাদী সরকার শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে মৃত্যুর সাজার অর্ডিন্যান্স আনছে। ভারতে মুসলিমরা আর নিরাপদ নন: রানা আয়ুব” এই স্ক্রিনশটটি ফেসবুকেও শেয়ার করা হয়েছে। এই টুইটের স্ক্রিনশট সমেত একটি ফেসবুক পোস্টে ক্যাপশন দেওয়া হয়েছে, “খুবই নিন্দনীয়…!! উনি কি এটাই মেনে নিচ্ছেন যে, শিশু ধর্ষণকারীদের একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের…!! অত্যন্ত ন্যাক্কারজনক মন্তব্য… শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে যদি সরকার কড়া আইন প্রণয়ন করে, তবে অসুবিধা কী??” পোস্টটি দেখুন এখানে। টুইটটির স্ক্রিনশট দিয়ে একটি গ্রাফিকও তৈরি করা হয়েছে। ‘পোস্ট কার্ডে’র একটি লোগোও গ্রাফিকটিতে দেখা যাচ্ছে। পোস্টটি দেখুন এখানে। স্ক্রিনশটটি টুইটারেও শেয়ার করা হয়েছে। টুইটটি দেখুন এখানে আর আর্কাইভ দেখা যাবে এখানে। আরও পড়ুন: ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি তথ্য যাচাই বুম স্ক্রিনশটটি খুঁটিয়ে দেখে এবং দেখতে পায় যে, এই টুইটটি @RepubIicTv নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। ঐ টুইটার হ্যান্ডেলের উপর কোনো নীল টিক চিহ্ন নেই, যা দেখে বোঝা যায় যে এটি যাচাই করা হ্যান্ডল নয়। সংবাদসংস্থা রিপাবলিক টিভির টুইটার হ্যান্ডেলটি যাচাই করা, তা হল @republic। নীচে @Republic টিভির যাচাই করা টুইটার হ্যান্ডেল এবং ভেকধারী হ্যান্ডেল @RepubIic-এর তুলনা দেওয়া হল। বুম @RepubIcTv নামক টুইটার হ্যান্ডেলটির খোঁজ করে দেখতে পায় যে, সেটি বর্তমানে বাতিল হওয়া অবস্থায় রয়েছে। তা ছাড়া এই ভাইরাল ছবিটিকে ভুয়ো বলে ব্যাখ্যা করে ২০১৯ সালের ১০ জুন আয়ুব একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, “ইসলামের নামে শিশু ধর্ষণকারীদের সপক্ষে আমি যুক্তি দিচ্ছি, ফোটোশপ করা এই ভুয়ো টুইটটি সোশাল মিডিয়ায় আমার নাম করে ছড়িয়ে দেওয়া হয়েছে। অশোক পণ্ডিত থেকে শুরু করে পুরো দক্ষিণপন্থী গোষ্ঠী এটি শেয়ার করেছে। তোমাদের মানসিকতা এত ঘৃণ্য।” আরও পড়ুন: মিথ্যে সাম্প্রদায়িক দাবিতে ছড়াল বাংলার সিএএ-বিরোধী বিক্ষোভের পুরনো দৃশ্য Read in English Claim : নাবালক ধর্ষকের মানবাধিকারের পক্ষে রানা আয়ুবের মন্তব্য Claimed By : Facebook Post & Twitter Users Fact Check : False Rana Ayyub Fake News Fact Check Republic Tv Fake Quote Rape Case Law Fake Screenshot (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো? দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো? 21 April 2022 দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? 15 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 তারকেশ্বরে মরফিন ভাইরাস সংক্রমণ বলে ফের ছড়াল চিকেন পক্সের পুরনো ছবি 1 May 2022 রাস্তায় আজানের পুরনো ভিডিও ছড়াল লাউড স্পিকার রদ প্রসঙ্গে 1 May 2022 ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে উঠল ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রার ছবি 28 April 2022 ভারতীয় সেনার বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান ভুয়ো দাবিতে ফের ছড়াল ভিডিও 28 April 2022 চিকেন পক্সের পুরনো ছবি তারকেশ্বরে মরফিন ভাইরাসের প্রকোপ বলে শেয়ার হল 17 Feb 2020 ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি 29 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2022 BOOM Powered By Hocalwire
