Menu Switch skin দক্ষিণেশ্বরে প্রিপেইড ট্যাক্সি স্টান্ডের উদ্বোধনে পুলিশ কমিশনার Home/এই মুহূর্তে এই মুহূর্তেকলকাতাজেলা শহেরর নানা প্রান্তে ‘মসীহা’র ভূমিকায় কলকাতা ট্রাফিক পুলিশ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর যে কোন সমস্যার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে এযাবত কলকাতা পুলিশের। বিশেষ করে সেখানে দূত হয়েছেন কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টরা । আজ শনিবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। আজ সকাল ১০.২০ নাগাদ মহাত্মা গান্ধী রোড ও স্ট্র‍্যান্ড রোডের সংযোগস্থলে হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি, ইন্সপেক্টর অমরেশ ঘোষের নজরে পড়ে স্কুটার আরোহী এক তরুণ, উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াচ্ছে একটি পরীক্ষাকেন্দ্র, যেখানে তার বন্ধুর পরীক্ষায় বসার কথা, অথচ অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে সেই বন্ধু। কার্ড পৌঁছে দিতে না পারলে পরীক্ষায় বসা হবে না, সুতরাং কার্ড সঙ্গে নিয়ে বেরিয়েছে এই তরুণ। খবর পেয়ে শুধু যে রবীন্দ্র সরণীর ওপর ওই পরীক্ষাকেন্দ্রটি চিনতে পারেন তাই নয়, সঙ্গে সঙ্গে সেখানে অ্যাডমিট কার্ড সমেত সার্জেন্ট সুদীপ্ত ভট্টাচার্যকে পাঠিয়েও দেন ইন্সপেক্টর অমরেশ ঘোষ। যার ফলে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি পায় সেই পরীক্ষার্থী। অন্যদিকে সকাল ১০.১০ নাগাদ পার্ক সার্কাস সাতমাথার মোড়ে ডিউটিতে থাকা ইস্ট ট্রাফিক গার্ডের কন্সটেবল স্বাধীন চন্দের কাছে সাহায্য চাইতে এগিয়ে আসে আরেক পরীক্ষার্থী। কাছেই মল্লিকবাজার এলাকায় তার পরীক্ষাকেন্দ্র, কিন্তু ইতিমধ্যেই দেরি হয়ে গিয়েছে, হেঁটে কিছুতেই পৌঁছতে পারবে না সময়মতো। বিনা বাক্যব্যয়ে ছাত্রটিকে নিজের বাইকে বসিয়ে কয়েক মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন স্বাধীন। আরেক এইচএস পরীক্ষার্থী সকাল ০৯.৩০ নাগাদ শ্রী বালকৃষ্ণ বিথল নাথ বিদ্যালয়ে পৌঁছে খেয়াল করেন তিনি অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছেন। বিষয়টি তিনি পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পুলিশকে জানান । জোড়াবাগান ট্রাফিক গার্ডের সিভিক ভলান্টিয়ার সুদীপ নায়েক সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি ছাত্রটিকে মোটরসাইকেলে করে তার বাড়িতে নিয়ে যান এবং অ্যাডমিট কার্ড সহ পরীক্ষার্থীটিকে যথাসময়ে পরীক্ষারকেন্দ্রে পৌঁছে দেন । Show More Newsdesk উত্তর 24 পরগনা 4 weeks ago বসিরহাট জেলা জুড়ে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে উদ্ধার অস্ত্র উত্তর 24 পরগনা April 1, 2022 দক্ষিণেশ্বরে প্রিপেইড ট্যাক্সি স্টান্ডের উদ্বোধনে পুলিশ কমিশনার দক্ষিণেশ্বরে প্রিপেইড ট্যাক্সি স্টান্ডের উদ্বোধনে পুলিশ কমিশনার বসিরহাট জেলা জুড়ে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে উদ্ধার অস্ত্র Related Articles যানজটে আটকে থাকা কিশোরকে পরীক্ষা দিতে বাইকে তুলে স্কুলে পৌঁছলেন ট্রাফিক সার্জেন্ট সপ্তর্ষি March 28, 2022 অবৈধভাবে গোরুর মাংস বিক্রি করার দলের মাথা সোনু কসাইকে ধরল পুলিস March 21, 2022 বিহারের নাট গ্যাং-এর ২ জনকে গ্রেফতার করা হল বাংলা থেকে March 21, 2022 বিয়ের চাপ দিতেই কনস্টেবল যুবতীকে খুন করল বিবাহিত প্রেমিক February 22, 2022 Leave a Reply Recent Posts বসিরহাট জেলা জুড়ে পুলিশি অভিযানে একাধিক জায়গা থেকে উদ্ধার অস্ত্র 4 weeks ago শহেরর নানা প্রান্তে ‘মসীহা’র ভূমিকায় কলকাতা ট্রাফিক পুলিশ April 2, 2022 দক্ষিণেশ্বরে প্রিপেইড ট্যাক্সি স্টান্ডের উদ্বোধনে পুলিশ কমিশনার April 1, 2022 যানজটে আটকে থাকা কিশোরকে পরীক্ষা দিতে বাইকে তুলে স্কুলে পৌঁছলেন ট্রাফিক সার্জেন্ট সপ্তর্ষি March 28, 2022 অবৈধভাবে গোরুর মাংস বিক্রি করার দলের মাথা সোনু কসাইকে ধরল পুলিস March 21, 2022 Copyright 2022 © Newsin Media Group   Made in India Facebook Twitter YouTube Instagram Facebook Twitter WhatsApp Telegram Viber Back to top button


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started