Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম »ফাস্ট চেক »ভারতীয় সেনার… ভারতীয় সেনার বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান ভুয়ো দাবিতে ফের ছড়াল ভিডিও মিছিলে সামিল হওয়া এক ব্যক্তি বুমকে জানান, ২০১৯ সালে হরিদ্বারে সেনার পোশাকে ছাত্রদের ওই মিছিলে কেউ এই সব স্লোগান দেয়নি। skbadiruddinBy – Sk Badiruddin 28 April 2022 2:58 PM Claim ২০১৯ সালে পুলওয়ামায় হামলার ঘটনার পরে ভারতীয় সেনার সমর্থনে উত্তরাখণ্ডের হরিদ্বারে বেরনো এক মিছিলের নেপথ্য শব্দ সম্পাদনা করা ভিডিও ভুয়ো দাবি সহ সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ১৫ সেকেন্ডের ভিডিওটিতে সেনায় ব্যবহৃত জলপাই ছাপ পরা পোশাকে থাকা ব্যক্তিদের হিন্দিতে শ্লোগান দিতে দেখা যায়, তার বাংলা অনুবাদ, “গুলি কর আরএসএসের লোকেদের, গুলি কর বিজেপির লোকেদের, গুলি কর দেশদ্রোহীদের।” ভিডিওটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “এবারে ভারতীয় সেনা BJP বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।” Fact বুম ইংরেজিতে “ভারতীয় সেনার স্লোগান আরএসএসের দালাল” কিওয়ার্ড সার্চ করে ‘পিআইবি ফ্যাক্টচেক ডট ইন’ নামের এক ওয়েবসাইটে ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পায়। ওই প্রতিবেদনে দাবি করা ফেসবুকে ভাইরাল হওয়া টিকটক ভিডিওতে সেনাদের বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। এই ওয়েবসাইটটি অবশ্য কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য-যাচাইয়ের ওয়েবসাইট নয়, বিষয়টি সতর্ক করতে ২৩ মে ২০২১ পিআইবি ফ্যাক্টচেক টুইটারে বিবৃতি দেয়। বুম পিআইবি ফ্যাক্টচেক ডট ইন-এ প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে বুম ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি চৌহান চৌহান বিশাল নামে এক ব্যক্তির ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট খুঁজে পায়। ওই পোস্টের ভিডিওতে এরকমই একটা মিছিলে ভারতের তেরঙা পতাকা জড়ানো অবস্থায় এক ব্যক্তিকে হাঁটাতে দেখা যায়। উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা ওই ব্যক্তি জানান, ভাইরাল ভিডিওটির মিছিলে আসলে ২০১৯ সালের। পুলওয়ামায় শহীদ জওয়ানদের সম্মানে মিছিল বের করা হয়েছিল সে সময়। “সেই মিছিলে বিজেপি অথবা আরএসএস বিরোধী কোনো স্লোগান দেওয়া হয়নি। আমি তাতে অংশ নিয়েছিলাম। মিছিলটি ভূমানন্দ হাসপাতাল ও হরিদ্বারের হর কি পৌরির মধ্যে আয়োজন করা হয়েছিল,” বিশাল চৌহান বুমকে বলেন। বুম একই ভুয়ো দাবিতে ছড়ানো ভিডিও ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তথ্য-যাচাই করেছে। To Read Full Story, click here ADVERTISEMENT Updated On: 28 April 2022 3:06 PM Claim : ভিডিওর দাবি এবার ভারতীয় সেনা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার Claimed By : Facebook Post Fact Check : False Fake News Fact Check Pulwama Attack Protest Video Uttarakhand Haridwar Sloganeering (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News তারকেশ্বরে মরফিন ভাইরাস সংক্রমণ বলে ফের ছড়াল চিকেন পক্সের পুরনো ছবি বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে উঠল ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রার ছবি প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? ধর্ষণের সাজা ফাঁসি, রাষ্ট্রপতির ভাষণের ভিডিও বিভ্রান্তি সহ ফের ভাইরাল ADVERTISEMENT Similar Posts তারকেশ্বরে মরফিন ভাইরাস সংক্রমণ বলে ফের ছড়াল চিকেন পক্সের পুরনো ছবি 1 May 2022 বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে উঠল ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রার ছবি 28 April 2022 প্রধানমন্ত্রী মোদী মাথা নোয়ালেন আদানি সহধর্মিনী প্রীতি আদানির কাছে? 21 April 2022 ধর্ষণের সাজা ফাঁসি, রাষ্ট্রপতির ভাষণের ভিডিও বিভ্রান্তি সহ ফের ভাইরাল 19 April 2022 মিথ্যে দাবিতে ফের ছড়াল অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ছবি 14 April 2022 বিভ্রান্তিকর দাবিতে ছড়াল বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী পরিবারের ছবি 28 March 2022 ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে উঠল ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রার ছবি 28 April 2022 ভারতীয় সেনার বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান ভুয়ো দাবিতে ফের ছড়াল ভিডিও 28 April 2022 চিকেন পক্সের পুরনো ছবি তারকেশ্বরে মরফিন ভাইরাসের প্রকোপ বলে শেয়ার হল 17 Feb 2020 ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি 29 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2022 BOOM Powered By Hocalwire