Chinmoy Tewary


Language ফ্যাক্ট চেকবিশ্লেষণশরীর স্বাস্থ্যফাস্ট চেককরোনাভাইরাসআইনEnglishहिंदीWeb Stories হোম  »ফ্যাক্ট চেক »নবী মহম্মদের জোব্বা… নবী মহম্মদের জোব্বা দাবিতে ভাইরাল ইতালির মিশরীয় মিউজিয়ামে রাখা পোশাক বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি মিশরে প্রত্নতত্ত্ব খননে পাওয়া ২৪৩৫ থেকে ২১১৮ খ্রিষ্ট-পূর্বাব্দের পোশাক। skbadiruddinBy – Sk Badiruddin 1 May 2022 3:29 PM ADVERTISEMENT ইতালির (Italy) পিডমন্টের তুরিনে অবস্থিত মিশরীর মিউজিয়ামে (Museo Egizio) সংরক্ষিত সম্পর্কহীন এক অদিকালের পোশাকের ছবি ভুয়ো দাবি সমেত সোশাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে সেটি ইসলাম ধর্মের প্রবর্তক নবী হজরত (Prophet Muhammad) মহম্মদের ব্যবহৃত পোশাক (Cloth)। বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি মিশরে প্রত্নতত্ত্ব খননে পাওয়া ২৪৩৫-২১১৮ খ্রিষ্ট পূর্বাব্দের পোশাক। সেটি বর্তমানে রয়েছে ইতালির পিডমন্টের তুরিন-স্থিত মিশরীর মিউজিয়ামে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি একটি বিবর্ণ ছোট হাতা ‘টিউনিক’ পোশাকের। ছবিটি ফেসবুকে শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, “মহানবীর জোববা”। একই ক্যাপশন সহ ফেসবুকে ছবিটি ব্যপকভাবে ভাইরাল হয়েছে। দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে। আরও পড়ুন: মিথ্যে সাম্প্রদায়িক দাবিতে ছড়াল বাংলার সিএএ-বিরোধী বিক্ষোভের পুরনো দৃশ্য তথ্য যাচাই বুম ছবিটিকে প্রথমে ইয়েন্ডেক্স ও পরে গুগলে রিভার্স সার্চ করে ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি ইতালির মিশরীয় মিউজিয়াম সংক্রান্ত এক ব্লগের লেখায় ছবিটি খুঁজে পায়। বুম এই সূত্র ধরে মূল ছবিটিকে খুঁজে পায় ইতালির পিডমন্টের তুরিন-স্থিত মিশরীর মিউজিয়াম-এর ওয়েবাসাইটে (মূল নাম ইতালিতে: Museo Egizio)। বুম বর্ণনাতে লেখা আছে, ১৯০৬ সালে প্রত্নতত্ত্ব খননকার্যের সময় বস্তুটি পাওয়া যায় মিশরের আদিশহর গেবেলিনে। ২৪৩৫-২১১৮ খ্রিষ্ট পূর্বাব্দের পোশাক বলে দাবি করা হয়েছে মিউজিয়ামের ওয়েসবাইটে। তিনটি লিনেনের কাপড় খণ্ড দিয়ে তৈরি হয় টিউনিক পোশাক। বর্ণনাতে মোটেও উল্লেখ করা হয়নি ছবিটি ইসলাম ধর্মের প্রবর্তক নবী হজরত মহম্মদের। ব্রিটানিকার তথ্য অনুযায়ী পয়গম্বর মহম্মদের জন্ম মক্কায় ৫৭০ অব্দে। তিনি ৮ জুন ৬৩২ অব্দে মদিনাতে প্রয়াত হন। অর্থাৎ বর্তমানে ভাইরাল হওয়া ছবটি নবী মহম্মদের জন্মের বহু বছর আগের। একই ছবি দেখা যাবে রোমের সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও নৃতত্ত্বের গবেষিকা ইমানুয়েলা চিয়াভেনির (Emanuela Chiavoni) প্রেজেন্টেশনে। ইতালির পিডমন্টের তুরিন-স্থিত মিশরীর মিউজিয়ামের সৌজন্য ছবিটি ২০১৫ সালের ১ এপ্রিল তোলা দাবি করা হয়েছে স্টক ছবির সাইট অ্যালামিতে। ১১ মিনিট ৫৩ সেকেন্ড সময়ের পরে একই পোশাকের ছবিটি দেখা যাবে ২০২১ সালের মার্চ মাসে ইউটিউবে আপলোড হওয়া মিশরীয় মিউজিয়াম সংক্রান্ত ভিডিওতে। তুর্কির গণমাধ্যম ডেইলি সাবাহ-তে ২২ এপ্রিল ২০২২ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নবী মহম্মদের একটি পোশাক সংরক্ষিত আছে ইস্তানবুলের হিরকা শরীফ মসজিদে। আরও পড়ুন: ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি Updated On: 1 May 2022 3:57 PM Claim :   ছবির দাবি নবী হতরত মহম্মদের জোব্বা Claimed By :  Facebook Posts Fact Check :  False Prophet Muhammad Fake News Fact Check Italy Egypt  (বুম হাজির এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। উৎকর্ষ মানের যাচাই করা খবরের জন্য, সাবস্ক্রাইব করুন আমাদের টেলিগ্রাম এবং হোয়াটস্‍অ্যাপ চ্যানেল। আপনি আমাদের ফলো করতে পারেন ট্যুইটার এবং ফেসবুকে|) বুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ছবি কিংবা ভিডিও সঠিক কিনা তা যাচাই করতে চান? আমাদের পাঠান +৯১ ৭৭০০৯০৬৫৮৮ বুম এখন টেলিগ্রামেও পাওয়া যাবে আমাদের সর্বশেষ তথ্য যাচাই প্রতিবেদন ও অন্যান্য আপডেট পড়ার জন্য এখানে ক্লিক করুন Show Full Article More News ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো? দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় ADVERTISEMENT Similar Posts ভারতের জাতীয় সঙ্গীত বিশ্বের সেরা জাতীয় সঙ্গীত ঘোষণা করল ইউনেস্কো? 21 April 2022 দ্য কাশ্মীর ফাইলসের লাভের ২০০ কোটি প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হল? 15 April 2022 বগটুই হত্যাকাণ্ড: ভুয়ো দাবিতে ছড়াল অনুব্রত মণ্ডলের পুরনো ছবি 28 March 2022 ভুয়ো ছবি: অ্যাস্টন মার্টিন গাড়ির সঙ্গে পরিচালক সত্যজিৎ রায় 3 Dec 2021 তারকেশ্বরে মরফিন ভাইরাস সংক্রমণ বলে ফের ছড়াল চিকেন পক্সের পুরনো ছবি 1 May 2022 রাস্তায় আজানের পুরনো ভিডিও ছড়াল লাউড স্পিকার রদ প্রসঙ্গে 1 May 2022 ADVERTISEMENT 123 সবচেয়ে জনপ্রিয় দেশজুড়ে মোট ২৫৭টি ভুয়ো খবরের মামলা, সোশাল মিডিয়ায় ১৭০টি: এনসিআরবি… 31 Oct 2019 বিভ্রান্তিকর দাবি সহ ফের জিইয়ে উঠল ভারতীয় মন্দিরের স্মারক মুদ্রার ছবি 28 April 2022 ভারতীয় সেনার বিজেপি-আরএসএস বিরোধী স্লোগান ভুয়ো দাবিতে ফের ছড়াল ভিডিও 28 April 2022 চিকেন পক্সের পুরনো ছবি তারকেশ্বরে মরফিন ভাইরাসের প্রকোপ বলে শেয়ার হল 17 Feb 2020 ঐশী ঘোষের কপালে উধাও দাগ ভুয়ো দাবিতে ছড়াল সম্পাদনা করা ছবি 29 April 2022 ADVERTISEMENT FROM THE SITE ফেক নিউজ ফ্যাক্ট ফাইল রাজনীতি বাণিজ্য শরীর স্বাস্থ্য English Boomlive हिंदी बूम लाइव আমাদের পরিচিতি METHODOLOGY যোগাযোগ করুন লেখক COOKIE POLICY GRIEVANCE REDRESSAL SOCIAL MEDIA TAGS CoronavirusMamata BanerjeeBJPCommunal Spin#West BengalTMCFact CheckFake NewsHathras caseWest Bengal Election 2021ELECTIONSDurga Puja 2020Bihar Elections 2020 Copyright @2022 BOOM Powered By Hocalwire


Leave a comment

Design a site like this with WordPress.com
Get started