May 03 2022 #ঝলসানো_জীবন #তিরিশের_তাগিদে_গল্পসংখ্যা১০ #বাস্তবমুখী_ছোটগল্প #ঝলসানো_জীবন #বনবীথি_পাত্র অফিস না গেলেও কোথা থেকে যেন ঠিক কাজ এসে যায় । সব সেরে স্নান-খাওয়া সেরে উঠতে উঠতে দেখা যায় , ঘড়ির কাঁটা দুটো ছাড়িয়ে আড়াইটার দিকে ছুটছে । আজকেও ঠিক তেমনটাই হলো । অথচ নিজের লেখালিখির কিছু জরুরী কাজ সারতে হবে বলে অফিসটা কামাই করেছিল নবারুণ। আজ সন্ধ্যেবেলা টাউন হলে নারী দিবস উপলক্ষ্যে এক বিশাল অনুষ্ঠান হবে। উঠতি লেখক হিসাবে সেখানে আমন্ত্রণ আছে নবারুণের। কত বড়ো বড়ো কবি-সাহিত্যিক আসবেন সেখানে , সেখানে যাওয়ার আগে একটু প্রস্তুতি তো লাগবে । একচিমটি ভাজা মশলা মুখে নিয়ে চিবতে চিবতে ঘরের দরজাটা ভেজিয়ে লেখার টেবিলে এসে বসে নবারুণ। পাশের ঘরে মেয়েটাকে নিয়ে পড়াতে বসেছে ঈশানী । দরজাটা না ভেজিয়ে দিলে মা-মেয়ের চিৎকারে নবারুণের ভাবনার দফারফা হয়ে যাবে । BanaBithi Patra পুরো আর্টিকেলটি পড়ুন ❯ সহযোদ্ধা (আটেরগুনে_লিখবোযতনে_৮) দিনটা ইংরেজী ক্যালেন্ডার অনুযায়ী ১৯৩১,স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগ চলছে ৷ঋতু বসন্তকাল, বাংলা ক্যালেন্ডারে ফাল্গুন মাস ৷সময়টা সন্ধ্যে পেরিয়ে রাত্রির আয়োজনে মগ্ন ৷আজ বোধহয় অমাবস্যা ৷ঘুটঘুটে অন্ধকার অক্টোপাসের মতো হাত-পা ছড়িয়ে গ্রাস করছে চারদিক ৷ জানালার গরাদ ধরে বাইরের কালোর মাঝে একটা আলো খুঁজছে হৈমন্তি ৷পরনে সাদা শাড়ি,ঘাড়ের কাছে হাত খোঁপা ৷বয়েস উনিশ পেরিয়েছে ৷কয়েকটা জোনাকি আলোর বিন্দু জ্বালিয়ে যাচ্ছে মাঝে মাঝে ৷হৈমন্তি অপেক্ষা করছে কাঙ্খিত আলোটার…৷ Rakhi Majumder Tewary পুরো আর্টিকেলটি পড়ুন ❯ ভালোবাসার স্বার্থে (আটের গুনে_লিখবো যতনে গল্প-সংখ্যা -৩৮) আজ চূর্নীর সরকারী চাকরিটা হয়ে গেলো ।অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছিলো। অনেক পরীক্ষা দিয়েছে কিছুতেই হচ্ছিলো চাকরিটা হতেই খুব খুশি। তিমির একটা প্রাইভেট অফিসে কাজ করে। তিমিরের সাথে ওর প্রেম অনেকদিন হয়ে গেছে। কিন্তু তিমিরের সেরকম আয় নেই দেখে বিয়ে করতে সাহস পাচ্ছিলো না। চূর্ণীর চাকরি হতেই ওরা বিয়ের সিদ্ধান্ত নেয়। Monorina Pal পুরো আর্টিকেলটি পড়ুন ❯ নারী জীবনে #আটেরগুনে_লিখবোযতনে সংখ্যা-৮ “মরেছে….. মরেছে…… পাপ বিদেয় হয়েছে গো লাল্টুর মা…….অ ফটিকের মা……. শুনেছো . ….” ফুলির চিৎকারে পাড়ার সব বৌ ঝি হাতের কাজ ফেলে বেরিয়ে পড়ে। এতোক্ষণে ফুলি এসে দাঁড়িয়েছে পাড়ার ঠাকুর দালানে।খড়িবাড়ি গাঁয়ের যে কোনো আলোচনা এই ঠাকুর দালানেই হয়। “কি লো ফুলি? অমন চিল্লাচ্ছিস কেন? কে মরেচে?”- শুধায় লাল্টুর মা। Tapasi Mukherjee পুরো আর্টিকেলটি পড়ুন ❯ রসবতীর অন্দরে(#আটেরগুনে_লিখবোযতনে গল্প 10) ডাবর থেকে কচি দেখে একটা পাতা নিয়ে চুন, খয়ের, চবনপ্রাস, কুচানো সুপুরি দিয়ে পান সাজছে ফুলি। ঘরের লাল মেঝেতে আধশোয়া হয়ে আছেন যামিনীদেবী। দুপুরে খাওয়া দাওয়ার পরে এক খিলি পান তার নেশা। ছোট ডিপে থেকে খয়ের নিয়ে পান পাতায় দিয়ে ফুলি বলল, -” আজ ছোট কাকিমা কী খাওয়ালো গো ঠাকমা?” Saswati Munshi পুরো আর্টিকেলটি পড়ুন ❯ ছোট্ট একটা হত্যা(আটের গুনে_লিখবো যতনে – গল্প সংখ্যা ১৫) ছোট্ট একটা হত্যা “নিজের অধিকার বুঝে নিতে হয় নাহলে……” “নাহলে কি? আনসার মি!” “নাহলে আমার মত জীবনে অনেক কষ্ট পেতে হয়।” কথাগুলো এক নিশ্বাসে বলে নিজের ঘরে চলে যায় অঞ্জু।পেছন পেছন ওই ঘরে আসে ওর স্বামী প্রভাত।এসে আবার চিৎকার করে ওকে জিজ্ঞেস করে “তুমি কষ্ট পেয়েছো! কিসের জন্য? আমার জন্য?” Aditi Sur পুরো আর্টিকেলটি পড়ুন ❯ নিউজ লেটারটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে ভাগ করে নিন আমাদের অনুসরণ করুন আমাদের অ্যাপ ডাউনলোড করুন ডাউনলোড ব্রাউজারে পড়ুন | আনসাবস্ক্রাইব © All Rights Reserved.